বিনোদন

শিল্পীর সুন্দর কণ্ঠ ডাকাতের মনও লুটে নেয়ঃ গজল সম্রাট ওস্তাদ মেহেদি হাসানকে ঘিরে এক কিংবদন্তির অনুসন্ধান

“শিল্পের এমন এক শক্তি আছে, যা কখনও কখনও অস্ত্রের শক্তিকেও হার মানায়।” এই কথাটি হয়তো অতিরঞ্জিত মনে হতে পারে। কিন্তু দক্ষিণ এশিয়ার গজলসম্রাট ওস্তাদ মেহেদি হাসানকে ঘিরে প্রচলিত একটি ঘটনা বহু বছর ধরে এই বিশ্বাসকেই যেন নতুন করে জাগিয়ে রাখে। গল্পটি সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ফিরে আসে। কখনও ফেসবুকে, কখনও ইউটিউবের ভিডিওতে, কখনও আবার নানা ব্লগে। […]

শিল্পীর সুন্দর কণ্ঠ ডাকাতের মনও লুটে নেয়ঃ গজল সম্রাট ওস্তাদ মেহেদি হাসানকে ঘিরে এক কিংবদন্তির অনুসন্ধান Read More »

রাজবাড়ী জেলার গর্ব অভিনয় শিল্পী সোহানা সাবা: চলচ্চিত্রে ২২ বছরের পথচলা

সোহানা সাবা। পুরা নাম – শারমিন সোহানা সাবা। গত ০৮ জুলাই ছিলো সোহানা সাবা’র চলচ্চিত্রে পথচলার ২২ বছর পূর্তি। ২০০৪ সালের এইদিনে ‘আয়না’ ছবির শুটিং ফ্লোরে প্রথম পা রেখেছিলেন তিনি। তখনও জানতেন না, অভিনয়ের এই যাত্রা একদিন বাঙালি চলচ্চিত্রের ইতিহাসে উজ্জ্বল একটি অধ্যায় হয়ে উঠবে। সেই তরুণী আজ ‘সোহানা সাবা’—একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান, একটি

রাজবাড়ী জেলার গর্ব অভিনয় শিল্পী সোহানা সাবা: চলচ্চিত্রে ২২ বছরের পথচলা Read More »

ঢাকার জেলায় টাকার জোরে, মরা মানুষ খাড়া করে

ছোটোবেলায় ক্যারম খেলার খুব নেশা ছিলো। প্রায় প্রতিদিন স্থানীয় প্রাথমিক স্কুলের বারান্দায়, আরো পরে কারো বাড়িতে ক্যারম খেলার আড্ডা জমতো – যা স্বাধীনতাযুদ্ধ শুরুর পরও দুইতিন মাস চালু ছিলো। গ্রামের সমবয়সী ও সহপাঠী এক বন্ধু (বর্তমানে প্রয়াত) খেলার ফাঁকে ফাঁকে একটা চটুল বাক্য প্রায়ই উচ্চারণ করতো, “ঢাকার জেলায় টাকার জোরে, মরা মানুষ খাড়া করে”। বাক্যটি

ঢাকার জেলায় টাকার জোরে, মরা মানুষ খাড়া করে Read More »

লাইলি খালা: মুসলিম হয়েও হিন্দু পরিবারে বেড়ে ওঠা এক সংগ্রামী ভাবশিল্পী

দুই ধারায় বেড়ে ওঠা এক সংগ্রামী শিল্পী দারিদ্র্য, সংগ্রাম আর অবহেলার বাস্তবতা ছাপিয়েও লাইলি খালার সবচেয়ে বড় পরিচয় একজন জীবন সংগ্রামে বেড়ে ওঠা এক অদম্য শিল্পী। কিন্তু তার গানের ভুবন ও ব্যক্তিজীবন জুড়ে আরেকটি অনন্য ইতিহাস আছে। জন্মসূত্রে মুসলিম হয়েও তিনি বেড়ে উঠেছেন হিন্দু পরিবারে। শুধু লালন-পালনই নয়; সেই পরিবারের সাংস্কৃতিক রীতিনীতি, উৎসব, গান ও

লাইলি খালা: মুসলিম হয়েও হিন্দু পরিবারে বেড়ে ওঠা এক সংগ্রামী ভাবশিল্পী Read More »

২০৯১টি হৃদস্পন্দন: পলক মুচ্ছালের অসাধারণ মানবতার গল্প

আমরা সাধারণত একজন শিল্পীকে তার গান, জনপ্রিয়তা, পুরস্কার কিংবা অর্থ-বিত্ত দিয়ে বিচার করি। কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছেন, যাদের প্রকৃত পরিচয় তাদের পেশার চেয়ে অনেক বড়। ভারতীয় নব প্রজন্মের কণ্ঠশিল্পী পলক মুচ্ছাল তেমনই একজন মানুষ। তিনি শুধু একজন জনপ্রিয় গায়িকা নন; তিনি হাজারো শিশুর জীবনের আরেকটি নাম। পলক মুচ্ছালের গান কোটি মানুষ শুনেছে। তার কণ্ঠে

২০৯১টি হৃদস্পন্দন: পলক মুচ্ছালের অসাধারণ মানবতার গল্প Read More »

কেদার সাপুড়ে: লোককথা, বাস্তবতা এবং এক নির্মম পরিণতি

বৃহত্তর ফরিদপুর অঞ্চলে যাদের বাড়ি এবং বয়স ৫০ বছরের ঊর্ধ্বে, তারা কেদার সাপুড়ের নাম নিশ্চয়ই শুনে থাকবেন। কেদার সাপুড়ে ছিলেন ওই অঞ্চলের এক সময়ের বিখ্যাত সাপুড়ে। তার পেশা ছিল সাপ খেলা দেখানো। দলে থাকতো ১৫–২০ বছর বয়সী দুই–তিনজন ছেলে এবং কালো ও সাদা রঙের প্রায় দশটির মতো গোখরো সাপ। খেলা দেখানোর সময় কেদার সাপুড়ে এমন

কেদার সাপুড়ে: লোককথা, বাস্তবতা এবং এক নির্মম পরিণতি Read More »

মানবেন্দ্র মুখোপ্যাধ্যায়ঃ স্বয়ং কাজী নজরুল গান শিখিয়েছিলেন তাকে

মানবেন্দ্র মুখোপ্যাধ্যায়ঃ স্বয়ং নজরুল গান শিখিয়েছিলেন তাকে বাংলা সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নাম মানবেন্দ্র মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর প্রমূখ প্রথম সারির শিল্পীদের সঙ্গে একইসাথে যাঁর নাম উচ্চারিত হয়- তিনি হলেন একাধারে সঙ্গীত শিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।   ১৯২৯ সালের ১১ আগস্ট জন্ম নেওয়া এই কিংবদন্তির

মানবেন্দ্র মুখোপ্যাধ্যায়ঃ স্বয়ং কাজী নজরুল গান শিখিয়েছিলেন তাকে Read More »

কালের গর্ভে বিস্মৃত শিল্পী মাহবুবা রহমান

এক সময়ের উল্লেখযোগ্য কন্ঠশিল্পী মাহবুবা রহমান। তাঁর প্রকৃত নাম নিভা রানী রায়। পিতার নাম সুবরন্দ্র মোহন রায়। জন্ম চট্টগ্রামে ৩ মার্চ ১৯৩৫ সালে। বাংলাদেশের অন্যতম এক কণ্ঠশিল্পী তিনি। পঞ্চাশ ও সত্তর দশকের রেডিও এবং চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের শিল্পীদের মধ্যে অন্যতম শীর্ষে ছিলেন মাহবুবা রহমান।   মাহবুবা রহমান মূলত পল্লিগীতি ও আধুনিক গানের শিল্পী। তাঁর

কালের গর্ভে বিস্মৃত শিল্পী মাহবুবা রহমান Read More »

মুক্তিযুদ্ধে পপ শিল্পী আযম খান

তখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। বন্ধুদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে যুদ্ধে যাবেন। একদিন সকালে মাকে এসে বললেন, ‘আমি যুদ্ধে যেতে চাই।’ মা কিছুক্ষণ চিন্তা করে বললেন, ‘তোর বাবাকে বল। কিছু সময় চুপ করে থাকার পর তাঁর বাবা বলেছিলেন, ‘যুদ্ধে যাবি যা, কিন্তু দেশ স্বাধীন করে তবে ঘরে ফিরবি।’   চলে গিয়েছিলেন যুদ্ধে! ছিলেন

মুক্তিযুদ্ধে পপ শিল্পী আযম খান Read More »

দেশভাগ কেড়ে নিয়েছিল আমার রঙিন শৈশব – দিলারা জামান

দেশভাগ কেড়ে নিয়েছিল আমার রঙিন শৈশব “বর্ধমানে আমাদের বাড়ির সামনের চৌবাচ্চায় লাল টুকটকে শাপলা ফুটেছিল আমার জন্মের দিন সকালে। ওটা দেখেই বাবা আমার নাম রাখলেন লিলি।” তখন ভারত বাংলাদেশ বলে আলাদা দেশ ছিলো না পুরোটাই ভারতবর্ষ। চাকরির কারণে বাবা বিভিন্ন জায়গায় বদলি হতেন। শৈশবের স্বর্ণালী দিনগুলোর অধিকাংশ কেটেছে পশ্চিম বঙ্গের বর্ধমানে। বাবার চেয়ে মায়ের সঙ্গেই

দেশভাগ কেড়ে নিয়েছিল আমার রঙিন শৈশব – দিলারা জামান Read More »

ভারতীয় উপমহাদেশের সঙ্গীত শিল্পীবৃন্দ: কুমার শানু

কুমার শানু ১৯৫৭ সালের ২৩ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তাঁর পৈতৃক নিবাস ও জন্মস্থান ছিল ঢাকার অদূরে বিক্রমপুরের হাসাড়া গ্রামে। পশুপতি ভট্টাচার্য্য জীবিকার তাগিদে কলকাতায় আসেন। তিনি শানুকে গান ও তবলা শেখান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পর কুমার শানু ১৯৭৯ সালে প্রকাশ্যে কার্যক্রম

ভারতীয় উপমহাদেশের সঙ্গীত শিল্পীবৃন্দ: কুমার শানু Read More »

মোহাম্মদ রফি : উপমহাদেশের অনন্য সঙ্গীত প্রতিভা

মোহাম্মদ রফি ছিলেন ভারতীয় উপমহাদেশের এমন এক সঙ্গীত শিল্পী, যার কণ্ঠ সঙ্গীত জগতের আকাশে চিরজাগ্রত এক নক্ষত্র। উপমহাদেশের সঙ্গীত জগতে মোহাম্মদ রফির অবদান অনন্য এবং অতুলনীয়। তিনি শুধু ভারতের চলচ্চিত্র জগতে নয়, বরং সমগ্র উপমহাদেশের শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তার অসাধারণ কণ্ঠস্বর ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। মোহাম্মদ রফির জন্ম ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর ব্রিটিশ

মোহাম্মদ রফি : উপমহাদেশের অনন্য সঙ্গীত প্রতিভা Read More »

মিস ক্যালকাটা জয়শ্রী কবীর

“বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙ্গিন চাদর”। “সীমানা পেরিয়ে” ছবিতে জয়শ্রী কবিরের ঠোটে আবিদা সুলতানার গাওয়া এ গানটি ইতিহাস হয়ে আছে। ————————————————— প্রকৃত নাম জয়শ্রী দাশগুপ্ত। কলকাতার মেয়ে। একসময়ের “মিস ক্যালকাটা” খেতাবে ভূষিত জয়শ্রীর ১৯৭০ সালে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের “প্রতিদ্বন্দ্বী” ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। টলিউডে অভিনীত তার অন্যান্য ছবিগুলো হলো

মিস ক্যালকাটা জয়শ্রী কবীর Read More »

মুকুটহীন সম্রাট অভিনেতা আনোয়ার হোসেন

বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব… আনোয়ার হোসেন। এমনই একজন আন্তর্জাতিক মানের বলিষ্ঠ অভিনেতা যাঁর সম্মানে কর্তৃপক্ষের নির্দেশে টলিউডের প্রখ্যাত অভিনেতা প্রমথেশ বড়ুয়ার দীর্ঘদিনের বন্ধ মেকআপ রুম খুলে দেয়া হয়েছিলো। ১৯৭৩ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছিলো ‘শঙ্খবিষ’ চলচ্চিত্র। নায়ক ছিলেন আনোয়ার হোসেন। দুঃখের বিষয় ছবিটি শেষ পর্যন্ত আলোর মুখ

মুকুটহীন সম্রাট অভিনেতা আনোয়ার হোসেন Read More »

সুচিত্রা কন্যা মুনমুন সেনের স্বামী ছিলেন ত্রিপুরার রাজকুমার

বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেনের তিন প্রজন্মের নারীদের আগলে রেখেছিলেন সুচিত্রা তনয়া মুনমুন সেনের স্বামী ত্রিপুরার রাজকুমার ভরত দেব বর্মণ। ভরত নামটার চেয়ে ‘হাবি’ নামেই টালিগঞ্জ পাড়ার মানুষদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি। মুনমুনের ঘনিষ্ঠরাও ভরতকে হাবি বলেই ডাকতেন। তাঁর নামটাই হাবি হয়ে গেছিল। ভরত দেববর্মণ- তিনিই একমাত্র পুরুষ যিনি তিন সেন প্রজন্মকে রক্ষা করেছিলেন বরাবর।

সুচিত্রা কন্যা মুনমুন সেনের স্বামী ছিলেন ত্রিপুরার রাজকুমার Read More »

যে গানে সন্ধ্যার পরিবর্তে গীতা দত্তকে নিয়েছিলেন হেমন্ত মুখোপ্যাধ্যায়

  বিস্ময়মিশ্রিতকণ্ঠ! হতবাক চাহনি। গীতা দত্তের প্রতিভার প্রতি হেমন্ত মুখোপাধ্যায়ের অটুট আস্থা।দৃঢ়কণ্ঠে বলেছিলেন, “তুমি যে আমার ওগো তুমি যে আমার” গানটা গীতার মতো করেভারতবর্ষের আর কেউ গাইতে পারবে না।   গীতাদত্ত নামটা শুনলেই শ্রোতাদের মনে আসে অসামান্য জনপ্রিয় কিছু গানের কথা। “তুমি যেআমার ওগো তুমি যে আমার”, “নিশিরাত বাঁকা চাঁদ আকাশে”, “ঝনক ঝনক কনক কাঁকন

যে গানে সন্ধ্যার পরিবর্তে গীতা দত্তকে নিয়েছিলেন হেমন্ত মুখোপ্যাধ্যায় Read More »

পথের পাঁচালীর বিভূতিভূষণ ও রমার অসম বিয়ের কাহিনী

বিভূতিভূষণ বন্দোপ্যাধ্যায় ও রমা দেবী। দুজনের বয়সের ব্যবধান ২৯ বছর। বিয়ের প্রস্তাব এসেছি্লো রমা’র কাছ থেকে। সময় চেয়েছিলেন ‘পথের পাঁচালী’র স্রষ্টা বিভূতিভূষণ বন্দোপ্যাধ্যায়। রমা’কে বুঝিয়েছিলেন নানা ভাবে। বয়সের অসম্ভব তফাতকে একেবারে গুরুত্বই দেননি রমা দেবী।   রমা’র বাবা ফরিদপুর জেলার ছয়গাঁও নিবাসী ষোড়শীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন আবগারি দপ্তরের আধিকারিক। ১৯৩৯ সালের ডিসেম্বর মাসে তিনি বনঁগা শহরে

পথের পাঁচালীর বিভূতিভূষণ ও রমার অসম বিয়ের কাহিনী Read More »

অনুপ, আমাকে একটা গান শোনাও দেখি

  “সত্যজিৎবাবু যখন আমাকে’ গুপী গাইন বাঘা বাইন’-এর গান গাওয়ার জন্য নির্বাচিত করেন, তখন আমার বয়স ১৮ বছর। যখন ছবি রিলিজ় করে, তখন ২১। অত কম বয়সে কি আর বোঝা যায়, কত বড় মানুষের সঙ্গে কাজ করছি?   যেহেতু উনি আমাদের পারিবারিক বন্ধু, তাই অনেক ছোটবেলা থেকে ওঁকে দেখেছি। যাই হোক, একদিন আমাকে ওঁর বাড়িতে

অনুপ, আমাকে একটা গান শোনাও দেখি Read More »

ভারতের সুখ্যাত কন্ঠশিল্পী সুমন কল্যানপুর ঢাকার মেয়ে!

১৯৬০-৮০ এর দশকের গানের শ্রোতারা অনেকেই জানেন সুমন কল্যানপুরের নাম। আবার অনেকেই হয়তো জানেন না। কারণ তার কন্ঠের গান অনেকটাই লতা মুঙ্গেশকরের কণ্ঠের সাথে মিলে যেতো। যেমন মিলে যেতো মহেন্দ্র কাপুরের কন্ঠ মোহাম্মদ রফির সাথে। মোহাম্মদ রফি কিংবা যে কারো সাথে দ্বৈতকন্ঠে গাওয়া গানগুলো অনেকেই লতা মুঙ্গেশকর ভেবে ভুল করতো। তবে অনেকেই হয়তো জানেন না

ভারতের সুখ্যাত কন্ঠশিল্পী সুমন কল্যানপুর ঢাকার মেয়ে! Read More »

বরিশালের উজিরপুরের কৃতি সন্তান মানবেন্দ্র মুখোপ্যাধ্যায়

  “বিয়েকরতে গিয়ে হবু শাশুড়ি-মাকে পাঁজাকোলা করে নিয়েছিলো যে মানুষটা, সে আমার বাবা!আপনাদের মানবেন্দ্র মুখোপাধ্যায়।“   আসবোসে গল্পে। তার আগে একটু একটু বলে নিই। বাবার জন্ম কালীঘাটে হলেও বড় হওয়াটালিগঞ্জের ভবানী সিনেমার পাশের গলিতে, বাঙাল পাড়ায়। যৌথ পরিবার। বড় সংসার। আমারদাদু, অতুলচন্দ্র মুখোপাধ্যায় আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার। দাদুরা দশ ভাই। গানবাজনাআমাদের পরিবারে বহু কালের সঙ্গী। বাঙাল পাড়ায়

বরিশালের উজিরপুরের কৃতি সন্তান মানবেন্দ্র মুখোপ্যাধ্যায় Read More »

Scroll to Top