পাকিস্তানের বাধা পেরিয়ে বিশ্ববিজ্ঞানে বাংলাদেশের নাম যাঁর অবদানে নিজ দেশেই তার জমি অন্যের দখলে
পদার্থবিজ্ঞানের নক্ষত্র অরুণ কুমার বসাক বাংলাদেশের বিজ্ঞানচর্চার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের নাম সাধারণ মানুষের কাছে যতটা পরিচিত হওয়া উচিত ছিল, ততটা হয়নি। তাঁদের একজন ডঃ অরুণ কুমার বসাক। পাবনার রাধানগর থেকে উঠে আসা এই মানুষটি শুধু একজন পদার্থবিজ্ঞানের শিক্ষক নন; তিনি গবেষক, বিজ্ঞানশিক্ষার সংগঠক, বিশ্ববিদ্যালয় গড়ার কারিগর এবং বাংলাদেশের বিজ্ঞানচর্চার এক নীরব পথিকৃৎ। […]




















