‘ছড়াকার ইমরান পরশ প্রথম শ্রেণির ছড়াকারদের সাথে তাল মিলিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পত্রিকায় ছড়া লিখে আসছেন। তার কয়কটি ছড়ার বই প্রকাশিত হয়েছে। ওপার বাংলার ছড়াকারদের সাথেও তার যোগাযোগ আছে এবং বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করে থাকেন। এটি যদিও একটি রাজনৈতিক ব্যাঙ্গাত্মক ছড়া, তবুও সে যেতেহেতু তার ফেসবুক ওয়ালে পোষ্ট দিয়েছে, তাই তার আগ্রহেই সেখান থেকে নিয়ে পোষ্ট দেয়া হলো।’
ছড়াঃ “নেতা বসে লন্ডনে”
একটি ব্যাঙ্গাত্মক ছড়া
লিখেছেনঃ ছড়াকার ইমরান পরশ
নেতা বসে লন্ডনে খেতে থাকে গাজা
পল্টনে বসে কেউ ভাবে নিজে রাজা।
দানবিক হুংকারে কেঁপে ওঠে ঢাকা
কোনো কোনো মা’ র কোল হয়ে গেল ফাঁকা।
রক্তের হোলিখেলা খেলে যেন কারা?
এই দেশ মাটি মেনে নেয়নি তো যারা।
ওরা অতি বর্বর নরপশু হায়না
স্বদেশের উন্নতি কখ্খনো চায় না।
অতিতেও ভয়ানক রূপ ছিল জানি তো
প্রকাশ্যে নারীদের হাত ধরে টানিতো।
নৌকায় ভোট কেন দিয়েছিল রমা রায়?
বারবার পায়ে ধরে নতশিরে ক্ষমা চায়-
বর্বর খুনীদের মন তবু গলেনি
মানবতা বোধে তারা একচুল টলেনি।
বাড়িঘর পুড়িয়েছে মেরেছিল কত লোক
বহুদিন মানুষের বুকে ছিল শত শোক।
পূর্ণিমারা কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল
দুহাজার আট সালে তাই ডুবে মরেছিল
জনগণ মুখ বুজে সবকিছু সয়েছিল
সেই ক্ষোভে তাহাদের ভরাডুবি হয়েছিল।
পিঁপড়ার পাখা হয় মরিবার তরে
আবারও সেই কথা দিই মনে করে।








Leave a Reply