সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

একা থাকা গৌরব নয় — প্রযুক্তির যুগে মানবিকতার পুনরাবিষ্কার

সত্যবাণী avatar
সত্যবাণী
26/10/2025
একা থাকা গৌরব নয় — প্রযুক্তির যুগে মানবিকতার পুনরাবিষ্কার
  • লীনা পারভীন

মানুষ একা হতে চায় না, কিন্তু আজকাল একাকীত্বকে ফ্যাশন হিসেবে দেখা হচ্ছে। AI আমাদের কাজ সহজ করছে, কিন্তু অনুভূতি কেড়ে নিচ্ছে। প্রযুক্তির এই কালে, মানবিকতার পুনরাবিষ্কারই আমাদের বাঁচার পথ।

লিখেছেন লীনা পারভীন

————————

একা থাকা বা একাকীত্বকে গ্লোরিফাই করা বন্ধ করুন।

যান্ত্রিক যুগেও আমি পুরনোকে খুঁজি। এই যে চারদিকে সবাই Ai টুলস শিখার জন্য ব্যস্ত। নিজেকে সমর্পণ করে দিচ্ছে। অস্তিত্ব বিলিনেও কষ্টবোধ নেই কারও। কিন্তু মানবিক ছোঁয়াকে কি কেউ অস্বীকার করতে পারবে? জানিনা কেন এই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, স্ল্যাক, স্ন্যাপচ্যাট বা এমন শত শত যোগাযোগ মাধ্যমের কালেও আমি হাতে লেখা চিঠিকে খুঁজতে চাই। আমি চাই কেউ আমার জন্য সময় বের করে ‘কী লিখি তোমায়’ ভাবুক। আমি চাই রুলটানা কাগজে হলেও হলুদ খামের আঠা ছিড়ে কাউকে আবিষ্কার করতে।

একবার ভাবুনতো, প্রচন্ড মনখারাপে বা একাকীত্বের কালে বা অসুস্থতায় কেউ আপনার পাশে ছায়ার মত আছে। সেদিন একটা অনুষ্ঠানে কোন এক Ai এক্সপার্ট কথা বলছিলেন। কে কীভাবে টেকনোলজির ব্যবহারকে নিশ্চিত করছে বা করলে কীভাবে করবে সে নিয়েই আলাপ হচ্ছিলো। সবাই চ্যাট জিপিটি বা Generative Ai টুলস ইউজ করে কাজের জন্য বা আইডিয়া পেতে যেখানে effectively prompts ধরিয়ে দিতে পারলেই আমাকে আর ভাবতে হবেনা। চাকরের মত আমাকে সব বানিয়ে দিবে। এমন আলোচনায় এক ভদ্রমহিলার একটা উত্তর আমাকে খুব ভাবালো। সেই ভাবনাকে টেনেই আজকে আপনাদের সাথে আলাপের সূত্রপাত।

ভদ্রমহিলা জানালেন, তিনি চ্যাটজিপিটি ইউজ করেন নিজের ভেতরের রাগকে বের করে দিতে। যখন হাজব্যান্ডের উপর রাগ হয় বা কারও উপর রাগ হয় অথচ প্রকাশ করতে পারেননা তখন তিনি চ্যাট জিপিটির সাথে ঝগড়া করেন।

কথাটা তিনি হয়তো মজার ছলেই বলেছেন বা উপস্থিত সবাই হেসেছেও কিন্তু আমার মনটা ভার হয়েছে। আমি ভাবতে শুরু করলাম। মেশিন কি তাহলে আমাদের সকল আবেগ প্রকাশের একমাত্র সমাধান হয়ে যাচ্ছে? এর মানসিক প্রভাব কী? সেদিন একটা পরিসংখ্যান পড়ছিলাম যে পৃথিবীতে ডিমেনশিয়া বা অ্যালঝাইমার প্যাশেন্ট বেড়ে যাচ্ছে। এর ডাক্তারি ব্যাখ্যা আমার জানা নেই কিন্তু এর সামাজিক বা মানবিক ব্যাখ্যাটা সম্ভবত আমরা পেয়ে যাব ভদ্রমহিলার উত্তরে। ক্রমশ একা হয়ে যাচ্ছি। একা মানে নিরবতা। একা মানে কোলাহলহীন পরিবেশে নিজের সাথে নিজে বসবাস। অনেকেই গ্লোরিফাই করেন এই বলে যে একা থাকতেও সাহস লাগে বা একা মানেই একাকীত্ব নয়। আবার অনেকেই একা থাকার মত অসহায়ত্বকে শৈল্পিক রূপ দিতে চান।

না। একা থাকা বাধ্যতামূলক বা অবিকল্প হলে সেটা পরিণতি কিন্তু গ্লোরিফাই করাটা ভুল, অন্যায়। আপনি হয়তো ম্যানেজ করতে পারেন কিন্তু অনেকেই সেটা না পেরে নিজের মধ্যে অ্যাবনর্মালিটিকে চাষ করে। ভুল ব্যাখ্যা সামাজিকভাবে ব্যধি। একা বা একাকিত্ব একে অপরের পরিপূরক। কেউ কারও চেয়ে আলাদা নয়।

তবে হ্যাঁ। আজকাল সামাজিকতার গ্রহনযোগ্যতা নেই। মতের অমিল আমাদেরকে যোজন দূরত্বে নিয়ে যায়। বাস্তবতা। যে ভদ্রমহিলা একটা টক্সিক পরিবেশে থেকেও নিজের ভেতরের গুমোট ভাবকে শেয়ার করতে পারেনা বা প্রকাশ করতে মেশিনের কাছে যায় তিনি একা বা একাকীত্বের সাথে বাস করছেন কিন্তু উনার মত লোকের সংখ্যা কি কম? না। এমন আমরা অনেকেই আছি। একটা বাসায় বাস করেও স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ হারিয়ে যাচ্ছে। একই বিছানায় শুয়েও কেউ কারও অস্তিত্বের সন্ধান পায়না।

তাহলে উপায়? আছে। কিন্তু বলছিনা। ভাবতে হবে কোন উপায় আপনার জন্য প্রযোজ্য। কপিপেস্টের কালে উপায় কপি করলে রেজাল্ট ভুল আসবে। আবার এই উপায় খুঁজতে জিপিটি’র কাছে চলে যাবেননা, প্লিজ। জিপিটি তাই বলে যা তার ডিকশনারিতে আমরা তাকে দিয়েছি। তাই নিজের ক্ষমতার উপর ভরসা করতে জানতে হবে। ব্রেইনকে অ্যাক্টিভ রাখার কৌশলও কিন্তু ভাবা। মানে অ্যানগেইজ হতে হবে। যা মন চায় করতে পারতে হবে। মগজের চাইতে বড় বা শ্রেষ্ঠ ইন্টেলিজেন্সকে আর্টিফিশিয়াল হতে দিবেননা।

ওহহ, হ্যাঁ। হাজব্যান্ডের সাথে ঝগড়া করে নিজের অশান্তি বাড়াবেননা। তারচাইতে একটা সাউথের সিনেমা দেখলে ব্রেইন হালকা হবে।

বিন্দাস বাঁচুন। ছকের বাইরে বের হন। আরোপিত কোন সমাধান নিজের উপর চাপিয়ে দিবেননা। প্রবোধ দিয়ে স্বাভাবিকতা আটকে দিয়েননা। ভেতরের আপনাকে জানেন, চিনেন এবং দুজনের যৌথ ও যৌক্তিকতা দিয়ে সিদ্ধান্ত নিন। নিজের মনকে প্রাধান্য দিন আর মগজ দিয়ে মনকে গাইড করতে শিখেন। মগজকে মাস্টার বানালে জিপিটির ভাত থাকবেনা।

লীনা পারভীন

5 responses to “একা থাকা গৌরব নয় — প্রযুক্তির যুগে মানবিকতার পুনরাবিষ্কার”

  1. Make Money At Home avatar
    Make Money At Home
    27/10/2025

    Hi, how have you been lately?​

    Reply
    1. সত্যবাণী avatar
      সত্যবাণী
      02/11/2025

      As usual

      Reply
  2. সত্যবাণী avatar
    সত্যবাণী
    26/10/2025

    খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ।

    Reply
    1. সত্যবাণী avatar
      সত্যবাণী
      02/11/2025

      আপনাকেও ধন্যবাদ

      Reply
    2. সত্যবাণী avatar
      সত্যবাণী
      02/11/2025

      ধন্যবাদ

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    02/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    28/02/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)

Archives

  • March 2026 (4)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (32)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (99)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (11)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top