সত্যবাণী

"সাত্ত্বিক মহারাজ" একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: "সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।" 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী

খেলাফত আইন!

আল্লামা ইকবাল বলেছিলেন: “ইউরোপে মুসলমান দেখিনি, তবে ইসলাম দেখেছি। আর পাকিস্তানে মুসলমান দেখেছি, ইসলাম দেখিনি”। বাংলাদেশে সম্প্রতি শ্লোগান উঠেছে: “হয় খেলাফত, নয় শাহাদত”            অথচ বিশ্বে ইসলামি বিধান মেনে চলা দেশের তালিকার শীর্ষে  রয়েছে আয়ারল্যান্ড, যেখানে সৌদি আরবের অবস্থান ১৩১ তম। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য বিভাগের অধ্যাপক […]

খেলাফত আইন! Read More »

“জীবন কি সফর মে গুজার জাতি হ্যে ইয়ে মাকাম”

 বলছিলাম:  সময় বেশি দিন নাই  তাই  ঘন ঘন ছবি পোষ্টাই এক সেকেন্ডের নাই ভরসা! ব্রেন মানুষের দেহ মন সবকিছু নিয়ন্ত্রণ করে। কোনো অঙ্গ নড়েনা, এমনকি কোথাও একটু চুলকায়ও না ব্রেনের নির্দেশ ছাড়া! গত পরশু শুক্রবার বিকাল ৫ টার ঘটনা। ল্যাপটপে কাজ করছিলাম। ক্লান্ত লাগায় বিছানায় গা এলিয়ে বাম কাতে শুয়ে আছি। হঠাৎ বাম হাত, বাম

“জীবন কি সফর মে গুজার জাতি হ্যে ইয়ে মাকাম” Read More »

ইতিহাস কাউকে ক্ষমা করেনা – কথাটা হাড়ে হাড়ে সত্যি

ভাগ্যের কি নির্মম পরিহাস! “০৪ এপ্রিল ১৯৭৯ সাল। দ্বিতীয় জাতীয় সংসদে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল উথাপন করলেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার আবদুস সালাম তালুকদার। সংসদে বিএনপির আসন সংখ্যা ২০৭। আসাদুজ্জামান খানের নেতৃত্বে আওয়ামী লীগ (মালেক) এর সংসদ সদস্য ৩৯ জন। মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ (মিজান) এর সদস্য সংখ্যা ২ জন। অন্যান্যের মধ্যে সংসদে

ইতিহাস কাউকে ক্ষমা করেনা – কথাটা হাড়ে হাড়ে সত্যি Read More »

ভারতীয় উপমহাদেশের সঙ্গীত তারকাগণ (পর্ব-৪)-আব্বাস উদ্দিন আহমেদ

(কৈফিয়ৎঃ “এই লেখায় শিল্পীর শ্রেণী, মান এবং সময়কালের ধারাবাহিকতা বজায় থাকবেনা বলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি”।)   আব্বাসউদ্দিন আহমেদ আব্বাসউদ্দিন আহমেদ আব্বাসউদ্দিন আহমেদ ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশে জন্মগ্রহণকারী একজন বাংলা লোক গানের সুরকার এবং গায়ক। তিনি ভাওয়াইয়া লোকগানের জন্য পরিচিত ছিলেন যা সাধারণত রংপুর, অবিভক্ত গোয়ালপাড়া জেলা এবং কোচবিহারে শুনতে পাওয়া যায়।   আব্বাসউদ্দিন আহমেদ

ভারতীয় উপমহাদেশের সঙ্গীত তারকাগণ (পর্ব-৪)-আব্বাস উদ্দিন আহমেদ Read More »

ভারতীয় উপমহাদেশের সঙ্গীত তারকাগণ (পর্ব-৩)-শমশাদ বেগম

শমশাদ বেগম (কৈফিয়ৎঃ “এই লেখায় শিল্পীর শ্রেণী, মান এবং সময়কালের ধারাবাহিকতা বজায় থাকবেনা বলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি”।)   শমশাদ বেগম বলিউডের একজন স্বনামধন্য নেপথ্য কণ্ঠশিল্পী। বিশিষ্ট ভারতীয় এই কণ্ঠশিল্পী তার সুরের মাধুর্য দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন।   ভারতের হিন্দী চলচ্চিত্র জগতের প্রথমদিকের অন্যান্য নেপথ্য কণ্ঠশিল্পীদের মধ্যে তিনিও মধ্যমনিদের একজন ছিলেন। হিন্দীর পাশাপাশি বাংলা, মারাঠি,

ভারতীয় উপমহাদেশের সঙ্গীত তারকাগণ (পর্ব-৩)-শমশাদ বেগম Read More »

৯০ বছর বয়সে উদ্যোক্তা চন্ডীগড়ের হরভজন কাউর

‘সারাজীবন সংসার সামলিয়ে ৯৪ বছর বয়সে পরিশ্রম করে নিজের জন্য উপার্জন করছেন হরভজন কাউর- শুধুমাত্র আত্মসম্মানের জন্য। আর আমাদের দেশে সামর্থবান মেয়ে-পুরুষ রাস্তায় হেঁটে যেতে যতে হঠাৎ নির্লজ্জের মতো হাত বাড়িয়ে দেয় পথচারীর দিকে।   গতবছর রোজার মাসে এক মহিলাকে দেখেছি। আপাদমস্তক কালো কাপড়ে মোড়ানো – চোখও দেখা যায় না; অর্থাৎ ‘ক্যামোফ্লেজ’ করা যাতে পরিচিত

৯০ বছর বয়সে উদ্যোক্তা চন্ডীগড়ের হরভজন কাউর Read More »

ভারতীয় উপমহাদেশের সংগীত তারকাগণঃ সাগর সেন

কৈফিয়ৎঃ “এই লেখায় শিল্পীর শ্রেণী, মান এবং সময়কালের ধারাবাহিকতা বজায় থাকবেনা বলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি”। সাগর সেন(১৫ মে ১৯৩২-০৪ জানুয়ারি ১৯৮৩):  ছিলেন বাঙালি সঙ্গীতশিল্পী। রবীন্দ্রসঙ্গীতের উল্লেখযোগ্য শিল্পী হিসেবে পরিচিত হলেও বাংলা আধুনিক গানও গেয়েছেন এবং পরিচালনা করেছেন তিনি।   জন্ম ও প্রারম্ভিক জীবন সাগর সেনের জন্ম ১৫ মে ১৯৩২ তৎকালীন ব্রিটিশ ভারতের ফরিদপুর –

ভারতীয় উপমহাদেশের সংগীত তারকাগণঃ সাগর সেন Read More »

ধর্মের শাখা প্রশাখা

১। – আপনি কি হিন্দু? – হিন্দু। – আমিও হিন্দু। আপনি বৈষ্ণব, নাকি শাক্ত? – বৈষ্ণব। – হরে কৃষ্ণ, আমিও বৈষ্ণব। আপনি গৌড়ীয় বৈষ্ণব, নাকি চৈতন্য বৈষ্ণব? – চৈতন্য বৈষ্ণব। – হরে কৃষ্ণ। আমিও চৈতন্য বৈষ্ণব। – তো আপনি কি ইস্কনে নাকি শ্রী গুরু? – ইস্কনে। – হরে কৃষ্ণ, আমাদের দেশি ইস্কন নাকি বিদেশি ইস্কন?

ধর্মের শাখা প্রশাখা Read More »

রাজবাড়ী জেলার কীর্তিমানদের কথা (পর্ব-২১)

মো: জিল্লুল হাকিম  মো: জিল্লুল হাকিমঃ একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকালিন তিনি কমান্ডার হিলেন। তিনি ৫ম বারের মতো রাজবাড়ী-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিই রাজবাড়ী জেলার প্রথম পূর্ণমন্ত্রী।   সংক্ষিপ্ত জীবনী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ০২ জানুয়ারি ১৯৫৪ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজারের নিকট

রাজবাড়ী জেলার কীর্তিমানদের কথা (পর্ব-২১) Read More »

পশ্চিমবঙ্গের বারাসাতে একটি মসজিদ রক্ষণাবেক্ষণ করে হিন্দু পরিবার

অবিশ্বাস্য হলেও সত্যি যে, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত শহরে অবস্থিত ‘আমানতি মসজিদ’। মসজিদটি রক্ষণাবেক্ষণ করছে একটি হিন্দু পরিবার। ফলে আশপাশের মুসলমানরা এখানে নামাজ আদায় করলেও এর পরিচিতি ‘বোস বাড়ির মসজিদ’ হিসেবে।   তিন শতাধিক বছরের পুরনো এই মসজিদটি গত প্রায় ৬ দশক ধরে দেখভাল করছেন স্থানীয় বসু পরিবারের সদস্যরা। তাদের জমিতেই রয়েছে

পশ্চিমবঙ্গের বারাসাতে একটি মসজিদ রক্ষণাবেক্ষণ করে হিন্দু পরিবার Read More »

রাজবাড়ী জেলার কীর্তিমানদের কথা (পর্ব-২০)

খন্দকার নুরুল ইসলাম  খন্দকার নুরুল ইসলাম যিনি এলাকায় নুরু খন্দকার নামে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার (বর্তমান রাজবাড়ী জেলা) রাজনীতিবিদ ও বংলাদেশের প্রথম জাতীয় সংসদের (১৯৭৩-৭৫) সংসদ সদস্য ছিলেন (বাংলাদেশের সংসদীয় আসন নং ২১২ ফরিদপুর-২ এবং বর্তমানে ২১০ রাজবাড়ী-২  আসন)।   প্রাথমিক জীবন খন্দকার নুরুল ইসলামের কোনো জীবনী সংগ্রহ করতে না পারায় লেখকের অভিজ্ঞতার আলোকে যতোটুকু সম্ভব তুলে ধরা হলোঃ

রাজবাড়ী জেলার কীর্তিমানদের কথা (পর্ব-২০) Read More »

ভারতের একটি অব্যবহৃত পরিত্যক্ত মসজিদ আগলে রেখেছে হিন্দুরা

অদ্ভুত শোনালেও সত্য যে ভারতের বিহার প্রদেশের নালন্দা জেলার মারি গ্রামের হিন্দু বাসিন্দারা স্থানীয় মসজিদটিকে ভক্তি শ্রদ্ধার সাথে আগলে রেখেছে। গ্রামে কোনো মুসলমান না থাকলেও তারা এই মসজিদে পাঁচ ওয়াক্ত আজান নিশ্চিত করে।   মসজিদটিতে কোনো ইমাম বা মুয়াজ্জিন নেই। স্থানীয় হিন্দু বাসিন্দারা একজন মুয়াজ্জ্বিন রেখেছিলো শুধু পাঁচ ওয়াক্ত আযান দেয়ার জন্য। কিন্তু মসজিদে কেউ

ভারতের একটি অব্যবহৃত পরিত্যক্ত মসজিদ আগলে রেখেছে হিন্দুরা Read More »

চিফ হিট অফিসার প্রসংগ

বাংলাদেশে চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক)। তিনি সেই ফাউন্ডেশনের হয়েই কাজ করবেন এবং সেই প্রতিষ্ঠান থেকেই বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। সিটি কর্পোরেশন থেকে তাকে কোনো সুযোগ সুবিধা দেয়া হয় না।   বিশ্বে একটি নতুন ইস্যু নিয়ে কাজ শুরু করেছে ‘আরশট-রকফেলার ফাউন্ডেশন’। তারা গ্লোবাল ওয়ার্মিং

চিফ হিট অফিসার প্রসংগ Read More »

প্রকৃতি প্রেমী “গাছ সামাদ”

এই ভদ্রলোকের নাম আব্দুল সামাদ শেখ। ইনি ২০১৭ সালে মাত্র ষাট বছর বয়সে মারা গেছেন। বাস করতেন ফরিদপুরে। পেশায় ছিলেন রিকশাচালক।   আজ হঠাৎ এঁর কথা মনে পড়লো কেনো জানেন? বাইরের দাবদাহ দেখে। এই লোকটি পরিচিত ছিলেন “গাছ সামাদ” নামে। কারণ, মাত্র ১২ বছর বয়স থেকে মৃত্যুর কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত এই ভদ্রলোক

প্রকৃতি প্রেমী “গাছ সামাদ” Read More »

পবিত্র কোরআনে আল্লাহ ইহুদীদের কেনো শ্রেষ্ঠ ঘোষণা করেছেন?

পবিত্র কিতাবে বর্ণিত অভিশপ্ত ইহুদীদেরকে কি কারণে ঈশ্বর বিশেষ ক্ষমতা আর প্রখর বুদ্ধিমত্তা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এটা যেন এক আশ্চর্য্যজনক ব্যাপার। উন্নত প্রযুক্তির কারখানা থেকে যেমন বিভিন্ন উন্নতমানের জিনিস বানানো যায় তেমন করে এই ইহুদী সম্প্রদায় থেকে প্রখর বুদ্ধিমান মানুষ জন্ম নেয়াটা যেন অনিবার্য বাস্তবতা।   ইহুদীরা প্রকৌশল, সংগীত, জ্ঞান-বিজ্ঞান সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই

পবিত্র কোরআনে আল্লাহ ইহুদীদের কেনো শ্রেষ্ঠ ঘোষণা করেছেন? Read More »

রাজবাড়ী জেলার কীর্তিমানদের কথা (পর্ব-১৯)

যতীন্দ্রমোহন রায়  যতীন্দ্রমোহন রায় (১৮৮৩-১৯৫১) ১৮৮৩ সালে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরিমোহন রায়।   শিক্ষা ও রাজনীতি যতীন্দ্র মোহন রায় রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য রাজশাহী কলেজ থেকে বহিষ্কৃত হন। পরে ঐ কলেজ থেকে ১৯০৭ সালে বিএ পাস করেন। বগুড়ায় শিক্ষকতা করার সময় ‘গণমঙ্গল সমিতি’ নামে সংগঠনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার সম্প্রসারণে

রাজবাড়ী জেলার কীর্তিমানদের কথা (পর্ব-১৯) Read More »

অর্থ না বুঝে মুখস্থ বিদ্যা ভয়ংকর!

ইদানিং ঘরে ঘরে সন্তানদের হাফেজ বানানোর প্রচেষ্টা চলছে। ত্রিশ পারা কোরান মুখস্ত করা যে কী কঠিন কাজ! এই শ্রমঘন, সময়ঘন কঠিন কাজটি করিয়ে শিক্ষার্থীদের  মাঝে কী বীজ বপন করতে চাচ্ছে তাই তো বুঝতে পারি না! মুখস্ত করুক, আপত্তি নেই। সাহাবীরা কোরান মুখস্ত না রাখলে হয়তো আমরা কোরআন পেতাম না। কিন্তু সেইসাথে তার অর্থ জেনে সেই

অর্থ না বুঝে মুখস্থ বিদ্যা ভয়ংকর! Read More »

Scroll to Top