সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

শেখ হাসিনাকে নিয়ে জিয়ার যত অপরাধ

সত্যবাণী avatar
সত্যবাণী
16/10/2023
শেখ হাসিনাকে নিয়ে জিয়ার যত অপরাধ

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় তখন শেখ হাসিনা ছিলেন তার স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানিতে। তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন তার সাথে। শেখ হাসিনা যখন জানতে পারেন যে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছে, তখন তিনি দিল্লীতে চলে আসেন এবং সেখানে বসবাস করেন। 

আওয়ামী লীগ শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করে দেশে ফিরিয়ে আনে ১৯৮১ সালে। এর আগে আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়ে এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী অন্যদলে চলে যান। অবশিষ্ট নেতাকর্মীদের উপর চলে নির্মম অত্যাচার। এরকম অবস্থায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলকে বাঁচাতে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দলের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতভাবে শেখ হাসিনাকে দলের সভাপতি নিযুক্ত করেন। 

শেখ হাসিনা দলের সভাপতি হওয়ার কিছুদিন পর ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৯৮১ সালের ৩০মে জিয়াউর রহমান মারা যান। কিন্তু ৭৫ সালের ১৫ই আগস্টের পর থেকে জিয়াউর রহমান বিভিন্নভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। শেখ হাসিনা যাতে দেশে না আসতে পারেন সে জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছেন, দিয়েছেন নানা রকম অবৈধ নির্দেশনা। 

শেখ হাসিনাকে নিয়ে জিয়াউর রহমান যত অপরাধ করেছে% তার কয়েকটি এখানে উল্লেখ করা হলো।

১. দেশে আসতে বাধা দেওয়া: শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভাপতি হননি, জাতির পিতার মৃত্যুর পর তিনি দিল্লীতে এসে অবস্থান করেন। এ সময় তিনি কয়েকবার দেশে আসতে চেয়েছিলেন। কিন্তু তাকে দেশে আসতে বাধা দেয় জিয়াউর রহমান। 

জিয়াউর রহমান তখন একাধারে প্রধান সামরিক আইন প্রশাসক এবং স্বঘোষিত রাষ্ট্রপতি। মূলত জিয়াউর রহমানের বাধার কারণেই শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে এর আগ পর্যন্ত বাংলাদেশে আসতে পারেননি। এমনকি ১৭ মে শেখ হাসিনা যেন বাংলাদেশে না আসতে পারেন সেজন্য জিয়াউর রহমান বিভিন্ন রকম চেষ্টা করেছিলেন। কিন্তু শেখ হাসিনার অকুতোভয় সাহস এবং দৃঢ়চেতা মনভবের কারণে শেষ পর্যন্ত জিয়াউর রহমানের বাধা কাজে লাগেনি।

২. ভারতে আশ্রয় না দিতে অনুরোধ: জিয়াউর রহমান যখন প্রধান সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতি হন তখন তিনি একবারই ভারত সফর করেন। ভারত সফরে তিনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দেয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। ভারতের প্রভাবশালী দৈনিক ইন্ডিয়ান টাইমসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন সে সময়ে প্রকাশিত হয়েছিল।

৩. রাজনৈতিক নেতৃত্বে বাধা সৃষ্টি: আওয়ামী লীগ যখন কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনাকে সভাপতি করার ব্যাপারে মনস্থ করেন সে সময় জিয়াউর রহমান সামরিক গোয়েন্দাদেরকে পাঠিয়েছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে। তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে, শেখ হাসিনাকে যেন আওয়ামী লীগের সভাপতি না করা হয়। শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করা হলে আওয়ামী লীগের সামনে বড় বিপদ হবে, আওয়ামী লীগ নেতৃবৃন্দকে এমন হুমকিও দেয়া হয় তৎকালীন সামরিক গোয়েন্দাদের মাধ্যমে। আওয়ামী লীগের অন্তত দুই জন নেতা কাউন্সিল অধিবেশনে জিয়াউর রহমানের এই হুমকির কথা জানান। কিন্তু সেই সময় পরিস্থিতি এমন ছিল যে কর্মীরা উন্মুখ হয়ে ছিল শেখ হাসিনাকে নেতৃত্বে বরণ করে নেয়ার জন্য।

৪. বঙ্গবন্ধু ভবন দিতে অস্বীকৃতি: শেখ হাসিনা যখন ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেন তখন তার পিতৃসম্পত্তি নিজ বাড়ি বঙ্গবন্ধু ভবনে প্রবেশে বাধা সৃষ্টি করা হয়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের পর ওই বাড়ির জীবিত উত্তরাধিকারী বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে না থাকায় বঙ্গবন্ধু ভবন ছিলো তৎকালীন সরকারের তত্ত্বাবধানে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু ভবন ফেরত দিতে অস্বীকৃতি জানান। জিয়াউর রহমানের মৃত্যুর পর পরবর্তীতে সাত্তার সরকার এই ভবনটি আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু কন্যার কাছে হস্তান্তর করেন।

৫. আওয়ামী লীগের ওপর নির্যাতন-নিপীড়ন: জিয়াউর রহমানের লক্ষ্য ছিল আওয়ামী লীগকে ধ্বংস করে দেয়া, আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করে দেয়া। আর এ কারণেই পঁচাত্তরের পর থেকে আওয়ামী লীগের উপর বর্বর, নির্মম নির্যাতন শুরু করেছিলেন জিয়াউর রহমান। আওয়ামী লীগের নেতাদের নামে বিভিন্ন মামলা করে অযৌক্তিকভাবে গ্রেপ্তার করে এক নারকীয় পরিবেশ সৃষ্টি করেছিলেন। বিভিন্ন হিসেব অনুযায়ী আওয়ামীলীগের প্রায় ১২ হাজার নেতাকর্মী কারাবরণ করেছিলেন জিয়াউর রহমানের আমলে। আর এটি করা হয়েছিল আওয়ামী লীগ যেন একটি রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ববিহীন হয়ে পড়ে সেজন্যে।

সূত্র: বাংলা ইনসাইডার: ১৫ অগাস্ট ২০২১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    02/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    28/02/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)

Archives

  • March 2026 (4)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (32)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (99)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (11)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top