সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

“মাথায় কতো প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার”

সত্যবাণী avatar
সত্যবাণী
07/08/2025
“মাথায় কতো প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার”

ছবিঃ ইন্টারনেট থেকে

 শিরোনামটি কবি সুকুমার রায়ের বিখ্যাত চড়া  “বিষম চিন্তা” থেকে নেয়া। শ্রদ্ধেয় কবির চিন্তা
একটি শিশুর মস্তিস্কের কাল্পনিক ভাব। বর্তমানে শিশুরা কেমন চিন্তা করে জানিনা, তবে
নিশচয়ই করে। এই যেমন আমার দশ মাস বয়সী নাতি নতুন যা দেখে তার প্রতিই উৎসাহ। নিয়ে
নাড়াচাড়া করে বোঝার চেষ্টা করে, এই বস্তু দিয়ে কি করে? ওর বাবা-মা অফিস থেকে ভিডিও
কল দিলে ফোন তার হাতে দিতে হবে। নিয়ে আগে মোবাইলে পেছন দিলে উল্টিয়ে দেখার চেষ্টা
করবে, বাবা-মা কোথায়? আবার উলটা করে কানে ধরবে, যেভাবে তার বাবাকে দেখে কথা বলতে। চিন্তার
রকম পাল্টেছে। তবে আমি আলোচনা করবো সমাজের ‘বড় শিশুদের’ নিয়ে। চলুন সমাজে বড় শিশুদের
ভাবনায় একটু ডুব দেই।

 

নিয়মের নামে অন্যায়ের অনুশীলন: একটি সমাজ-চিত্র

আজকাল দেশে একটি অদ্ভুত ধারা ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে—যা এক সময়
ব্যতিক্রম ছিল, আজ তা নিয়মে পরিণত হচ্ছে। শুধু নিয়মই নয়, এই নতুন তথাকথিত ‘নিয়ম’কে
ঘিরে একধরনের সামাজিক অনুশীলন গড়ে উঠছে, যা আগামী দিনে আরও ব্যাপকতা পাবে বলেই
আশঙ্কা।

 

কোনো সরকারি কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা এখন বিপজ্জনক হয়ে উঠছে। অথচ
গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার ও রাষ্ট্রযন্ত্রের কাজই হলো জনসেবা নিশ্চিত করা—শাসন
নয়। আইন, সংবিধান ও নৈতিকতার মানদণ্ডে এদের কাজ বিশ্লেষণ করবেন সমাজচিন্তক,
সাংবাদিক, নাগরিক সমাজের সদস্যরা। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই বিশ্লেষণের পরিসর
ক্রমেই সংকুচিত হচ্ছে।

 

আজ যদি কেউ বড় উদাহরণ দিয়ে কিছু বোঝাতে চায়, তাহলে তার বিপদ। সুতরাং
সবাই চুপ করে আছে, নিজ নিজ উপলব্ধি অনুযায়ী বিষয়গুলো বুঝে নিচ্ছে। আর এই চুপ করে
থাকা, এই মানিয়ে নেওয়াই আবার আরেক বিপদের ভিত্তি তৈরি করছে।

 

একটি ছোট উদাহরণ, যার তাৎপর্য বিশাল

ধরা যাক, আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন। আপনার সামনে একজন গাড়ি নিয়ে
চলছে নিয়ম মেনে, শৃঙ্খলায়। হঠাৎ পেছন থেকে একজন এসে হর্ন বাজিয়ে, জোর করে আপনার
গাড়ির গতিরোধ করে নিজে আগে চলে গেল। এটি হয়তো এক মিনিটের একটি দৃশ্য, কিন্তু এর
অর্থ অনেক গভীর।

 

এই কাজটা যিনি করলেন, তিনি হয়তো ভেবেই নিয়েছেন—”আমার আগে
যাওয়াটা স্বাভাবিক, এটা আমার অধিকারের মধ্যেই পড়ে।” আর আশ্চর্যের বিষয়,
সমাজের একটা বড় অংশ এটা মেনে নিচ্ছে। প্রতিবাদ নেই, প্রতিক্রিয়া নেই—শুধু মানিয়ে
নেওয়া।

 

এভাবেই একটি অন্যায় আচরণ দীর্ঘদিনে স্বাভাবিক নিয়মে রূপ নেয়। নতুন প্রজন্ম এই আচরণ দেখেই বড় হচ্ছে।
তারা ভাবছে, নিয়ম মানে হলো ‘ক্ষমতা যার, নিয়ম তার’। আমাদের অজান্তেই একটা অনৈতিক
অনুশীলন নিয়মে পরিণত হয়ে যাচ্ছে।

 

কারা দায়ী?

এই উদাহরণটা যেমন ছোট, তেমনি তা প্রতীকি। আমরা নিজেরাই এই অনুশীলনের
জন্ম দিচ্ছি—হয় নিরব সম্মতিতে, নয়তো সক্রিয় অংশগ্রহণে। আমরা যখন নিজের স্বার্থে
চোখ বুঁজে থাকি, অন্যায়ের প্রতিবাদ করি না, তখনই আমরা সেই অন্যায়কে নিয়মে পরিণত
করতে সহায়তা করি।

 

যে সমাজে প্রশ্ন করা বিপজ্জনক, সেখানে অন্যায়ই
নিয়মে পরিণত হয়

প্রশ্ন করাই যদি অন্যায় হয়ে দাঁড়ায়, তাহলে সত্যের চর্চা আর ন্যায়ের
প্রতিষ্ঠা কীভাবে হবে? চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, রাষ্ট্রীয়
জবাবদিহিতা—এসব তখন শুধুই বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে। বাস্তবে আমরা দেখি ‘নতুন
নিয়মে’ গড়ে ওঠা এক সমাজব্যবস্থা, যেখানে ‘উন্নতি’র আড়ালে চলছে নৈতিক ও
ন্যায়বিচারের পরাজয়।

 

শেষ কথা

এই পরিবর্তন হঠাৎ করে আসেনি। আমরা সবাই, কোনো না কোনোভাবে এই
প্রক্রিয়ার অংশ। তাই চাইলে এখনও সময় আছে। ছোট ছোট উদাহরণ দিয়েই যেমন অন্যায়ের
অনুশীলন শুরু হয়, তেমনি ছোট ছোট প্রতিবাদ, সচেতনতা আর প্রশ্নের মাধ্যমেই তার
প্রতিকারে পথ তৈরি হতে পারে।

আমরা কি সেই পথ বেছে নেব?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    02/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    28/02/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)

Archives

  • March 2026 (4)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (32)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (99)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (11)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top