সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

গরীবের ভ্রমণ বিলাস (পর্ব-১৩)

সত্যবাণী avatar
সত্যবাণী
05/10/2023


সিউল শহরে বাসে চলার সময় একটা জিনিস লক্ষ্য
করেছি। শহর বা শহরতলিতে লোকাল হিসেবেও অতি উন্নতমানের বাস চলাচল করে। ‘শহরের
ট্যক্সিকাবগুলোও দেখেছি আমাদের দেশের তখনকার অভিজাতশ্রেণীর প্রাইভেট কারগুলোর
চেয়েও উন্নত’।

 

বাস স্টপেজগুলোতে যাত্রীরা একে একে এসে লাইন ধরে
দাড়াচ্ছে। অল্পক্ষণ পর পর বাস আসছে। সবাই সুশৃঙ্খলভাবে বাসে উঠছে, কোন হুড়োহুড়ি
নেই। একটায় যেতে না পারলে পরেরটায় যাচ্ছে। বাসগুলোতে কোন হেল্পার, কন্ডাক্টর নেই,
শুধু ড্রাইভার। যাত্রীরা নামার সময় ড্রাইভারের সিটের পাশে রাখা বক্সে কয়েন ফেলে নেমে
যাচ্ছে। কেউ কম বা বেশি দিচ্ছে না।

‘কি সভ্য সে দেশের জনগন! অথচ কোন ধর্মীয়
বাড়াবাড়ি নেই। আর আমরা রাতদিন ধর্ম নিয়ে ফ্যাসাদ করি, মূলে করি ধর্মের আশ্রয়ে
ধোকাবাজি’।

 

পূর্বের পর্বঃ  গরীবের ভ্রমণ বিলাস (পর্ব-১২)

 

ট্রেন ব্যবস্থা আরও উন্নত। শহরের সাবওয়ে ট্রেন
লাইনগুলো বেশিরভাগই আন্ডারগ্রাউন্ড। অফিস সময়ে ৫-১০ মিনিট এবং অন্যান্য সময়
আধঘন্টা পরপর ট্রেন চলছে। এক ষ্টেশন থেকে টিকেট নিয়ে কাঙ্ক্ষিত ষ্টেশনে নেমে টিকেট
পাঞ্চ করে বেড়িয়ে যাচ্ছে সবাই। ট্রেনে কোনো টিটি এবং ষ্টেশনে কোন টিসি নেই। কেউ
ক্রয়কৃত টিকেটের অতিরিক্ত পথ অতিক্রম করলে তারও ব্যবস্থা আছে।

 

একবার আমি উদ্দেশ্যহীন ভ্রমণ করতে বেরিয়ে এক
ষ্টেশন থেকে টিকেট করে জায়গা না চেনার কারণে নির্ধারিত ষ্টেশনে না নেমে কয়েক
ষ্টেশন পরে গিয়ে নেমেছি। টিকেট পাঞ্চিংএর সময় মেশিন টিকেট বেড় না করে এক প্রকার
শব্দ করছে। ষ্টেশনে দায়িত্বরত কর্মকর্তা এসে বিশেষ ব্যবস্থায় মেশিন থেকে ছাড়িয়ে
নিয়ে জিজ্ঞেস করলো, ‘কোথা থেকে এসেছো’? ষ্টেশনের নাম বলায় সাথে করে কাউন্টারে নিয়ে
গেলো। কাউন্টারে অতিরিক্ত পয়সা জমা নিয়ে রশিদ দিলো। কোন জরিমানা নিলোনা।

 

সাবওয়েতে চলার সময় দেখেছি, সিউল শহরের মূল দুইটি
আন্ডারগ্রাউন্ড ষ্টেশন ‘সিউল’ এবং ‘সিটিহল’- মূল ভূমি থেকে ৩ তলা নিচে। জায়গায়
জায়গায় চলমান সিড়ি রয়েছে। অনবরত যাত্রীরা উঠছে-নামছে। ষ্টেশন দু’টির অবকাঠামোগত
মূল্যমান আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০ গুনেরও বেশি বৈ কম
হবেনা(২০০৯ সাল মোতাবেক)। সাবওয়ে ছাড়া দেশের মূল ট্রেন লাইনে লোকাল ও দ্রূতগামী ট্রেনের
জন্যে আলাদা আলাদা লাইন। দ্রুতগামী মেইল ট্রেন ও লোকাল ট্রেন কেউ কারো চলায় বিঘ্ন
সৃষ্টি করছেনা। কো্নো ট্রেন লাইন কোনো সড়কপথেও চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেনা। ট্রেন
লাইনগুলো আন্ডারগ্রাউন্ড অথবা ফ্লাইওভারের উপর দিয়ে নির্মিত।

 

আমি যে এলাকায় থাকতাম সে এলাকায় তেমন বাঙ্গালি
নজরে পড়েনি। বেশিরভাগ নেপালীরা ওই এলাকায় বসবাস করতো। কিছু ফিলিপিনোও ছিলো। কিন্তু
তাদের মনের গতি বুঝা মুশকিল। এই ভালো, এই মন্দ এবং তারা (ফিলিপিনো) খুব মারমুখি
স্বভাবের।

 

বাঙ্গালি কাউকে না পেয়ে আমি নেপালীদের সাথে
সখ্যতা গড়ে তুলেছিলাম। বাইরে বেরুলে তাদের সাথেই বেরোতাম। একদিন টেলিফোন বুথের
কাছে হঠাৎ এক বাংগালির সাথে দেখা। আমার থেকে বেশ দূরে থাকতো। কিন্তু লোকটার চালচলন
আমার ভালো লাগতোনা বিধায় তার সাথে কোথায়ও যেতাম না।

 

বিদেশে গেলে ইংরেজি ভাষাটা বেশ চর্চা হয়। না
জানলেও জীবন চালানোর জন্য শিখতে হয়। ব্যকরণ ছাড়া বলতে হয়। টেলিফোন বুথের কাছে
বাঙ্গালির সাথে দেখা হওয়ার পরও আনমনে ইংরেজিই বলতে থাকায় সে সন্দেহ করেছিলো, আমি
আসলেই বাংলাদেশি কি না।

 

আরেকদিন অল্প বয়সী এক পাকিস্তানি ছেলের সাথে
দেখা। ওরা যে কতোবড় হারামী সেদিন আবার নতুন করে বুঝেছিলাম। ফিলিপিনোদের থেকে ১০০
গুন বেশি। এতো প্যাচ ওদের মনের মধ্যে, কথা বলার সময় এতো মিথ্যা ও পেচিয়ে বলে যে,
কি বলছে তা নিজেই হয়তো বোঝেনা। ওরা মনে করে, আমি যে চালাকি করছি তা হয়তো অন্যেরা
বুঝছেনা। ভাবটা এমন, “সে যে বোঝেনা, তাও সে বোঝেনা”।

 

কোরিয়ান কোম্পানিতে কাজ করার সময় ছোট ছোট যে
বিষয়গুলো স্মৃতিতে রয়ে গেছে তা সবার সাথে শেয়ার করছিঃ

 

কোরিয়াতে শীতের সময় ফ্যাক্টরির ভেতরে চতুর্পাশের
দেয়ালে ইলেক্ট্রিক হিটার চালানো থাকতো। আমরা যেখানে বসতাম সেখানে হ্যাজাক লাইটের
মত একটা কেরোসিন তেলের হিটার জ্বালানো থাকতো। তারপরও ভিতরে ১৮-২০ ডিগ্রীর উপরে
তাপমাত্রা হতোনা। এই শীতের মধ্যে আমি যেতাম ডাইনিং রুমে কফি বানিয়ে খেতে। আর
কোরিয়ান যে আমার সাথে কাজ করতো সে খেতো ফ্রিজের ঠান্ডা কোকাকোলা। একদিন তাপমাত্রা
আরো নিচে নেমে এলে প্রকৃত তাপমাত্রা কত তা নির্ণয় করার জন্য ফ্যাক্টরির বাইরে একটি
‘তাপমাত্রা নির্ণয়যন্ত্র’ রেখে এলাম। আধঘন্টা পরে গিয়ে দেখি মাইনাস ১০ ডিগ্রী।

 

দু’জন বৃদ্ধ নিরাপত্তা প্রহরী কাম ক্লিনার ছিলো।
প্রতি রবিবারে যে কোনো একজন স্যুট-টাই পরে কোথায়ও না কোথায়ও বেড়াতে যেতো। গেটে
নিরাপত্তা ছাউনিতে একটা রেডিও ছিলো। সেটা কখনও বন্ধ করতে দেখিনি। যখনই গেটে যেতাম,
কেউ না থাকলেও দেখতাম সেটা বাজছেই। একদিন এক নিরাপত্তা রক্ষীকে দেখলাম ডাইনিং রুমে
বসে ধর্মীয় গ্রন্থের মতো কি যেনো একটা বই পড়ছে।

 

আরেকদিনের ঘটনা। পরেরদিন সাপ্তাহিক ছুটি থাকায়
আগের রাতে পরবর্তী কাজ শুরু করলে সময়ের মধ্যে শেষ হবেনা তাই ৫ টার মধ্যে একে একে
সব মেশিনের কাজ শেষ হয়ে গেলো। ৫টার পরে কোনো মেশিনে কাজ শুরু করলে তা শেষ হতে কমপক্ষে
৪ ঘন্টা সময় লাগতো অর্থৎ সকাল ৯ টা বেজে যেতো। মেশিন বন্ধ হলো, কিন্তু ডিউটি সকাল
৮টা পর্যন্ত। হিটারের পাশে চেয়ারে হেলান দিয়ে দু’জন ঝিমোচ্ছি। হঠাৎ দেখলাম আমার
সাথের কোরিয়ান অপারেটরটা এক জায়গায় দেয়াল ভাংগা কিছু রাবিস পরে ছিলো তা বেলচা দিয়ে
ঝুড়িতে ভরে দূরে নিয়ে ফেলছে। যদিও সেটা আমাদের কাজের আওতায় না তবুও ভাবলাম, সে কাজ
করছে – আমি বসে আছি, না জানি রেগে যায়। সেই ভয়ে এগিয়ে গেলাম কাছে। জিজ্ঞেস করলাম,
‘এগুলো করছো কেনো, আমাকে কি করতে হবে’? বললো, ‘না না না, এটা আমাদের কাজ না। এটা
ওই বৃদ্ধ নিরাপত্তারক্ষীদের কাজ। আমার হাতে সময় আছে তাই করছি যাতে বৃদ্ধ লোকদের
কষ্ট করতে না হয়। তুমি গিয়ে বসে থাকো।

 

এই সুযোগে কোরিয়ান ছেলেটিকে জিজ্ঞেস করলাম, ‘নিরাপত্তারক্ষী
ওই বৃদ্ধ লোকটিকে মাঝে মাঝেই কিচেনে বসে একটা বই পড়তে দেখি। ওটা কি বই পড়ে’? সে
জবাব দিলো, ‘মে বি বাইবেল’।

 

শুনেছি কোরিয়ার জনসংখ্যার এক তৃতীয়াংশ লোক কোনো
ধর্ম পালন করেনা। বাকি দুই তৃতীয়াংশের অর্ধেক খ্রিস্টান ও অর্ধেক বৌদ্ধ
ধর্মাবলম্বী। তাই জিজ্ঞেস করলাম, ‘লোকটা কি খ্রিস্টান’? তার ঝটপট জবাব, ‘আই দোন
নো’। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘অল্প কয়জন লোক তোমরা, অথচ কে কি ধর্মের তা
জানোনা, এ কেমন কথা! বললো, ‘আমরা ওসব নিয়ে মাথা ঘামাই না। তোমাদের দেশে বুঝি এগুলোই
খুজে বেড়ায়’? আমি খুব লজ্জা পেয়ে গেলাম। শাক দিয়ে মাছ ঢাকার মত বললাম, না, ‘আসলে
খাদ্য খাওয়ার ব্যাপারে কিছু বাছাবাছি আছেতো তাই তখন জিজ্ঞেস করতে হয় কে কোন
ধর্মের’। পুনরায় সাহস করে জিজ্ঞেস করলাম, ‘তুমি কোন ধর্মের’? আবারো ঝটপট উত্তর।
‘আমার বাবা বৌদ্ধ, মা খ্রিস্টান, আমি কোনটাতেই বিশ্বাস করি না।

 

এ থেকে আমরা কি শিক্ষালাভ করতে পারি? যার মা
বাবা দু’জন দুই ধর্মের, নিজে কোন ধর্মই বিশ্বাস করেনা, অথচ নীতি ও মানবিকতাবোধে
সবাইকে ছাপিয়ে।

এর আগেও লক্ষ্য করেছি, ওর যদি দিনে ডিউটি থাকতো
তাহলে এমনভাবে কাজ করতো যাতে শীতের মধ্যে রাতের লোকদের বেশি কষ্ট করতে না
হয়।………(চলবে)।

পরের পর্বঃ  গরীবের ভ্রমণ বিলাস (পর্ব-১৪)

(০৩ নভেম্বরঃ ২০১৪-এর লেখা)

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    02/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    28/02/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)

Archives

  • March 2026 (4)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (32)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (99)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (11)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top