• About WordPress
    • WordPress.org
    • Documentation
    • Learn WordPress
    • Support
    • Feedback
  • Log in
সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: ইতিহাস, বাস্তবতা ও বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ

সত্যবাণী avatar
সত্যবাণী
30/04/2026
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: ইতিহাস, বাস্তবতা ও বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ

বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে যুক্ত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুধু একটি অবকাঠামো নয়—এটি দীর্ঘ পরিকল্পনা, রাজনৈতিক অঙ্গীকার এবং প্রযুক্তিগত সক্ষমতার একটি সম্মিলিত ফল। বাংলাদেশ বিশ্বে ৩৩ তম পারমানবিক জ্বালানি ব্যবহারকারী দেশ।

Thank you for reading this post, don’t forget to subscribe!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ধারণা নতুন নয়।

১৯৬১ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রথম এই এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। জমি অধিগ্রহণও করা হয়। কিন্তু ১৯৭০ সালে প্রকল্পটি স্থগিত হয়ে যায়।

১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমান লালমনিরহাটের এক জনসভায় এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। ১৯৭০ সালে রাজশাহীতে এক বিরাট জনসভায় দাবি পূনঃব্যাক্ত করেন। কিন্তু ওই বছরই পাকিস্তান সরকার প্রকল্পটি একেবারে বন্ধ করে দেয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু এই প্রকল্পটি বাস্তবায়নের ঘোষণা দেন। কিন্তু স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধু সপিরিবারে নিহত হওয়ার পর আর কোনো সরকার এটি বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। বাস্তবায়ন শুরু হতে লেগে যায় প্রায় পাঁচ দশক।

রূপপুর প্রকল্প বাস্তব রূপ পেতে শুরু করে ২০১০-এর দশকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান Rosatom-এর সহায়তায় প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। ২০২৩ সালের ৫ অক্টোবর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি গ্রহণ করে।

এটি বাংলাদেশের জ্বালানি খাতে একটি বড় মাইলফলক। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গুরুত্ব কয়েকটি কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য—

  • দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ
  • ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমানো
  • শিল্পায়ন ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা
  • জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা

একটি দেশ যখন নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ায়, তখন বৈশ্বিক জ্বালানি বাজারের উপর নির্ভরতা কিছুটা হলেও কমে।

বিশ্বে ২০০টির বেশি দেশ থাকলেও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ তুলনামূলক কম। এর পেছনে কয়েকটি বাস্তব কারণ রয়েছে—

  • অত্যন্ত ব্যয়বহুল বিনিয়োগ
  • উচ্চ প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন
  • কঠোর আন্তর্জাতিক নিরাপত্তা নীতিমালা
  • দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার

অর্থাৎ, শুধু ইচ্ছা থাকলেই এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়।

রূপপুর প্রকল্পের জন্য বাংলাদেশ থেকে বহু শিক্ষার্থীকে বিদেশে—বিশেষ করে রাশিয়ায়—নিউক্লিয়ার প্রযুক্তিতে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই মানবসম্পদ ভবিষ্যতে দেশের জ্বালানি খাতকে আরও শক্তিশালী করবে। এটি একটি দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ।

বড় জাতীয় প্রকল্প নিয়ে বিতর্ক থাকবেই। রূপপুর প্রকল্পও তার ব্যতিক্রম নয়। কেউ এর সুফল দেখেন, কেউ খরচ ও নির্ভরতার বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলেন।

বাস্তবতা হলো—
এই প্রকল্প যেমন সম্ভাবনার দ্বার খুলে দেয়, তেমনি এর সঠিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অগ্রগতি। এটি প্রমাণ করে যে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বড় পরিবর্তন সম্ভব। তবে প্রকল্পের সফলতা নির্ভর করবে এর দক্ষ পরিচালনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক কার্যকারিতার উপর।

দেশের উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া—এখানে অবদান থাকে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের।

আরও পড়ুনঃ ধ্বংসস্তূপের মাঝেও ক্ষমতার নির্মমতা

Featured Articles

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: ইতিহাস, বাস্তবতা ও বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: ইতিহাস, বাস্তবতা ও বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ

    30/04/2026
  • পৃথিবীর হারিয়ে যাওয়া ভাষাঃ পৃথিবীতে এমনও ভাষা আছে যা কেউ উচ্চারণ করতে পারে না

    পৃথিবীর হারিয়ে যাওয়া ভাষাঃ পৃথিবীতে এমনও ভাষা আছে যা কেউ উচ্চারণ করতে পারে না

    26/04/2026
  • বৈচিত্র্যের দেশ ভারত: ভাষা, জাতি ও সংস্কৃতির এক অনন্য মিলনভূমি

    বৈচিত্র্যের দেশ ভারত: ভাষা, জাতি ও সংস্কৃতির এক অনন্য মিলনভূমি

    26/04/2026
  • বাংলাদেশের কিছু ‘অদৃশ্য’ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: নাম আছে, পরিচয় নেই

    বাংলাদেশের কিছু ‘অদৃশ্য’ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: নাম আছে, পরিচয় নেই

    24/04/2026
  • বাংলাদেশে নতুন সরকারের ‘দৌড়ঝাঁপ’ শুরু

    বাংলাদেশে নতুন সরকারের ‘দৌড়ঝাঁপ’ শুরু

    24/04/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (102)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (252)
  • ধর্ম (206)
  • প্রযুক্তি (27)
  • বাংলাদেশ (17)
  • বিনোদন (31)
  • বিবিধ (44)
  • বিশেষ-লেখা (275)
  • ভূ-রাজনীতি (55)
  • ভ্রমণ (39)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (45)
  • স্বাস্থ্যকথা (27)

Archives

  • April 2026 (17)
  • March 2026 (24)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (30)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (98)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (10)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: ইতিহাস, বাস্তবতা ও বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: ইতিহাস, বাস্তবতা ও বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ

    30/04/2026
  • পৃথিবীর হারিয়ে যাওয়া ভাষাঃ পৃথিবীতে এমনও ভাষা আছে যা কেউ উচ্চারণ করতে পারে না

    পৃথিবীর হারিয়ে যাওয়া ভাষাঃ পৃথিবীতে এমনও ভাষা আছে যা কেউ উচ্চারণ করতে পারে না

    26/04/2026
  • বৈচিত্র্যের দেশ ভারত: ভাষা, জাতি ও সংস্কৃতির এক অনন্য মিলনভূমি

    বৈচিত্র্যের দেশ ভারত: ভাষা, জাতি ও সংস্কৃতির এক অনন্য মিলনভূমি

    26/04/2026

Categories

  • Blog (21)
  • News (102)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (252)
  • ধর্ম (206)
  • প্রযুক্তি (27)
  • বাংলাদেশ (17)
  • বিনোদন (31)
  • বিবিধ (44)
  • বিশেষ-লেখা (275)
  • ভূ-রাজনীতি (55)
  • ভ্রমণ (39)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (45)
  • স্বাস্থ্যকথা (27)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top