সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

যুদ্ধাপরাধী প্রসংগ – লিখেছেন : ফজলুল বারী

সত্যবাণী avatar
সত্যবাণী
26/08/2023
যুদ্ধাপরাধী প্রসংগ – লিখেছেন : ফজলুল বারী

 

“পৃথিবীতে যখন
রাষ্ট্র, গনতান্ত্রিক শাসন ব্যবস্থা, ন্যায়-নীতির বালাই ছিল না তখন ধর্ম আসে। আরব
এলাকার লোকজন বেশি বর্বর ছিল বলে ইহুদি, খ্রিস্ট, ইসলাম এর মতো প্রধান তিনটি ধর্ম
আসে ওই এলাকায়। এখনও ধার্মিকদের কাছে মানুষ ন্যায় ও সত্যের জয় আশা করে। 

 

কিন্তু বাঙালির অভিজ্ঞতা খুবই
বাজে। মুসলমানরা কিভাবে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের সহায়তায় গনহত্যা ধর্ষণ সহ
যাবতীয় অপরাধ চালাতে পারে এর ডকুমেন্টেশন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 

 

ওই সময়কার প্রধান কোন ইসলামিক
নেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। মাতৃভূমির স্বাধীনতার সশস্ত্র
বিরোধিতা করে তারা যে অপরাধ করেছেন, অধর্মের কাজ করেছেন তা আজ পর্যন্ত স্বীকার করে
জাতির কাছে ক্ষমা চান নাই। 

 

দেশ স্বাধীন হয়ে যাওয়ায়
পাকিস্তানের সাথে সীমান্ত না থাকায় তারা আটকেপড়া পাকিস্তানিদের মতো এখানে থেকে
যান। বঙ্গবন্ধু হত্যার পর থেকে তারা আবির্ভূত হন স্বরূপে। রাজনৈতিক আপোষকামীতায়
দিনে দিনে তারা শক্তি অর্জন করেছেন। গড়ে উঠেছে তাদের বিশাল অনুসারী গ্রুপ। 

 

ধর্মীয় নেতারা অবলীলায় কিভাবে
মিথ্যা বলতে পারেন এর অন্যতম দৃষ্টান্ত জামায়াতে ইসলামী। সশস্ত্র গ্রুপ গঠন করে
দলটি বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে। দেশ স্বাধীন হবার পরেও গোলাম আযম দেশে
দেশে ঘুরে বেড়িয়েছে যাতে কেউ বাংলাদেশকে স্বীকৃতি না দেয়। আজকের সমগ্র স্বাধীনতা
বিরোধী প্রজন্ম এদের উত্তরসূরী। 

 

১৯৮৬-১৯৮৭ সালে আমার পায়ে
হেঁটে বাংলাদেশ ভ্রমন শেষ হয়। আমি তখন বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার
নিয়ে মুক্তিযুদ্ধের তৃনমূল পর্যায়ের নানান তথ্য জানতে পারি। তখন এমন স্মার্ট ফোন,
ফেসবুক ছিল না। তখন এসব থাকলে আমার ডকুমেন্টেশন নিশ্চয় দেশের জন্য সম্পদ হতে
পারতো। 

 

ভোলায় মোখলেসুর রহমান নামের এক
রা-জা-কার ছিল। আমাকে দেয়া ইন্টারভিউ সে বলেছিল যখন দেশ যখন স্বাধীন হয়ে গেল
মুক্তিযোদ্ধারা শহরে ঢুকে গেল আমি আমার ভাগনের বাড়িতে চলে গেলাম। ভাগনে আওয়ামী
লীগ নেতা। সেখানে গিয়ে দেখি আমার মতো আরও অনেকে আশ্রয় নিয়েছেন। ভাগনে বললো আপনাদের
পেলে মানুষতো পিটিয়ে মেরে ফেলবে। এরচেয়ে ভালো আপনাদের জেলখানায় রেখে আসি। 

 

আমরা সেই থেকে জেলে থাকলাম।
আল্লারে ডাকলাম। একদিন শেখ সাব মাফ করে দিলো। বেরিয়ে আসলাম। তাকে জিজ্ঞেস করলাম,
এই যে শেখ সাহেব আপনাদের মাফ করে দিলেন, এ নিয়ে আপনার আজকের মূল্যায়ন কী? আস্তিন
গুটালেন একাত্তরের রা-জা-কার মোখলেসুর রহমান! 

 

গলা চড়িয়ে বললেন, মাফ করবেনা
মানে! আমাদের গায়ে হাত দেয় এমন সাহস কী শেখের ব্যাটার আছিলো নাকি! (ভোলার আঞ্চলিক
ভাষা তার মতো করে লিখতে পারিনি)। এরাই হলো একাত্তরের স্বাধীনতা বিরোধী রা-জা-কার
যুদ্ধাপরাধী! দেশে তাদের ব্যাপক বংশ বিস্তার ঘটেছে। 

 

আমি ঢাকায় সাংবাদিকতায় ১৯৮৭
সাল থেকে। বিচিন্তার শেষের পাতায় “প্রজন্মের পরিভ্রমণ” নামে আমার পায়ে হেঁটে
বাংলাদেশ ভ্রমন কাহিনী বেরুতো। এর বড় অংশ জুড়ে থাকতো মুক্তিযুদ্ধ। আমি তখনও
সাংবাদিকতা নিয়ে পড়িনি। সেই শিক্ষাটা থাকলে আমার ডকুমেন্টেশনের কার্যক্রম নিশ্চয়
অনেক সমৃদ্ধ থাকতো। 

 

যুদ্ধাপরাধী সাঈদিকে নিয়ে আমি
লিখছি সেই ১৯৮৭ সাল থেকে। সংগ্রাম অফিসে গেলে আড্ডা হতো যুদ্ধাপরাধী
কামারুজজামানের সংগে। আমাকে তিনি বোঝাতেন কেনো তাদের একাত্তরের ভূমিকা সঠিক
ছিল। 

 

আমি তাকে বলতাম যাই বলুন না
কেন এই যে গনহত্যা ধর্ষণের পক্ষে কোন যুক্তি নেই। যুদ্ধাপরাধী কামারুজজামান আমাকে
থামিয়ে বলতেন না না আমি এসব করিনি। তিনি কি কি করেছেন তা আদালতে প্রমান হয়েছে।
একাধিকবার ইন্টারভিউ করেছি মতিউর রহমান নিজামীর। অনেক সাধু সাধু ভাব ছিল এই
যুদ্ধাপরাধীর! 

 

যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুর পর
আমার পোষ্ট করা লেখাটি নতুন কোন লেখা নয়। এই সময়ে রি-পোষ্ট বলে তা অনেকের নজরে
এসেছে। এমন সব মন্তব্য আসছিল যা প্রমান করে কোথাও কোন পড়াশুনা নেই! যেমন সাঈদিকে
যখন আমি প্রথম ফোন করি সেটা ১৯৮৭ সালে ল্যান্ডফোনে। 

 

এখানে অনেকেই লিখছিলেন অসম্ভব,
তখন ফোন ছিল না! এরা ফোন মানে মনে করে মোবাইল ফোন! তখন যে মোবাইল ফোন ছিল না, শুধু
ল্যান্ডফোন ছিল এটাই এই প্রজন্মের জানা নেই! 

 

টুইন টাওয়ারে হামলার পর
আমেরিকার নো ফ্লাই প্যাসেঞ্জারস লিস্টে বাংলাদেশের কারো নাম ছিল কিনা এটাতো ঢাকার
মার্কিন দূতাবাসে যোগাযোগ করলেই জানা সম্ভব। 

 

সাঈদীর সর্বশেষ বিলাত সফরের
সময় ব্রিটেনের চ্যানেল ফোরের রিপোর্টে কি ছিল, কেন তাকে বিলাতের সব মাহফিল বাতিল
করে চলে আসতে হয়েছে এসবতো আজকের যুগের লোকজনের জানা কঠিন কিছু নয়। টুইন টাওয়ারে
হামলা হয় ২০০১ সালে। 

 

এরপর সাঈদি কেন আর আমেরিকা
যাননি, বিলাত থেকে বিদায়ের পর আর কেন এমন সব লাভজনক গন্তব্যে যাননি যেখানে তার
মাহফিলের সব টিকেট অগ্রিম বিক্রি হয়ে যেত, এসবতো কঠিন গবেষনার বিষয় নয়। 

 

হযরত মোহাম্মদ(দঃ) সহ ইসলামের
নবী-রাসুল কাউকে চাঁদে দেখা গেছে এমন কেউ কোনদিন কোন দেশে বলে নাই। বাংলাদেশের
ধর্মভীরু মানুষকে এসব মিথ্যা বলে মানুষকে উত্তেজিত করে তান্ডব চালানো হয়েছে! 

 

তার মৃত্যুর পর প্রকাশ্যে
এসেছে তার বয়স! আগে শুধু বলা হয়েছে একাত্তরে শিশু ছিলেন! শুধু দাবি করা হয়নি তিনি
মুক্তিযোদ্ধা ছিলেন! বন্দী অবস্থায় কারও মৃত্যু হলে লাশের পোস্টমর্টেম করাতে হয়।
সাঈদীর ছেলেরা তাদের পিতার স্বাভাবিক মৃত্যুতে নিশ্চিত হয়ে তার লাশের পোস্টমর্টেম
করাতে দেননি। এরপর যেভাবে উত্তেজনা ছড়ানো হলো এসবে মিথ্যার আশ্রয় এই যুদ্ধাপরাধীর
শেষটা আরও বিতর্কিত করে রাখা হলো।

 

বাংলাদেশের যুদ্ধাপরাধীদের
অনুসারীদের মুখস্ত কিছু প্রশ্ন সবার জানা। ওমুক দলের ওমুকও রা-জা-কার বলেতো পালের
গোদা বড়গুলোর অপরাধ কমেনা বা অনুজ্জ্বল হয়না। একাত্তরের সংগ্রাম পত্রিকায়তো যার
তার নাম ছাপা হতোনা। 

 

এরা শুধু এখনও বলছেন না মীর
মোশাররফ বিষাদ সিন্ধু লিখেছেন, এটা সত্য না। কারন তিনি কারবালার ময়দানে ছিলেন না!
একাত্তরের মুক্তিযুদ্ধের রক্তাক্ত সত্যকে অস্বীকার করা প্রজন্ম যদিও দিনশেষে
দেশেবিদেশে পরাজিত হয়। কারন বাংলাদেশটা দীর্ঘ সংগ্রাম আর রক্তাক্ত ইতিহাসের ওপর
দাঁড়িয়ে আছে। কোন দুতাবাস বা ভাড়াটে লবিস্ট ফার্মের টাকায় কেনা দেশ বাংলাদেশ
নয়। গোলাম আজম সাঈদি সহ সব যুদ্ধাপরাধীর প্রানের দেশের নাম পাকিস্তান।”

 

লিখেছেন: Fazlul Bari

আরও পড়ুনঃ (১)  মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

                          (২)  বাংলার স্বাধীনতা

                       (৩)  “স্বাধীনতার ঘোষণাপত্র ও বাংলাদেশের প্রথম সংবিধান”  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (31)
  • বিশেষ-লেখা (266)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)

Archives

  • March 2026 (6)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (32)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (99)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (11)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (31)
  • বিশেষ-লেখা (266)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top