![]() |
| ছবিঃ সংগৃহীত |
গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন, কিন্তু একবারও ধরেননি মোদি—জার্মান দৈনিক ফ্রাঙ্কফ্রুটার অলজেমাইন এমন দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। পাল্টা জবাবে ট্রাম্প আরও শুল্ক চাপানোর ঘোষণা দেন। এছাড়া, ভারতের অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলে ট্রাম্পের মন্তব্যে নয়াদিল্লি ক্ষুব্ধ হয়।
ট্রাম্পের এসব মন্তব্য ও চাপের কূটনীতির কারণেই মোদি তার ফোন এড়িয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প পাকিস্তানে তেলক্ষেত্র নির্মাণ ও পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউজে নৈশভোজে আমন্ত্রণ জানান—যা ভারত নেতিবাচকভাবে দেখেছে।
সব মিলিয়ে ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশলে ভারত নতি স্বীকার না করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তীব্র হয়েছে।









Leave a Reply