সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

ইতিহাস কাউকে ক্ষমা করেনা – কথাটা হাড়ে হাড়ে সত্যি

সত্যবাণী avatar
সত্যবাণী
03/05/2024

 

বাঁ’থেকে সুরঞ্জিত সেনগুপ্ত, সুধাংশু শেখর হালদার, মিযানুর রহমান চৌধুরী

ভাগ্যের কি নির্মম পরিহাস!

“০৪ এপ্রিল ১৯৭৯ সাল। দ্বিতীয় জাতীয় সংসদে সংবিধানের
পঞ্চম সংশোধনী বিল উথাপন করলেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার আবদুস সালাম
তালুকদার। সংসদে বিএনপির আসন সংখ্যা ২০৭। আসাদুজ্জামান খানের নেতৃত্বে আওয়ামী লীগ (মালেক)
এর সংসদ সদস্য ৩৯ জন। মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ (মিজান) এর সদস্য
সংখ্যা ২ জন। অন্যান্যের মধ্যে সংসদে আছেন, তৎকালীন একতা পার্টির নেতা সুরঞ্জিত
সেনগুপ্ত।

 

সংসদে বিএনপির দুই তৃতীয়াংশ সংসদ সদস্য। তাই সংবিধান সংশোধনী
পাশ তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র। সংবিধানের ৫ম সংশোধনী বিল উত্থাপন করা হয়। এই
বিলে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশসহ অনেকগুলো মানবতা বিরোধী এবং নিপীড়ন মূলক কালো
আইনকে বৈধতা দেয়ার প্রস্তাব করা হয়েছে। বিলের উল্লেখযোগ্য সংশোধনীঃ

 

·       
সংবিধানের প্রস্তাবনায় “বিস্‌মিল্লাহির-রাহ্‌মানির রাহিম” সংযোজন
করা হয়।

·       
সংবিধান থেকে “বাঙালি জাতীয়তাবাদ” অপসারণ করে
“বাংলাদেশী জাতীয়তাবাদ” অন্তর্ভূক্ত করা হয়।
 

·       
১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
সপরিবারে হত্যাকারী সেনা কর্মকর্তাদের দায়মুক্তি দিয়ে জারি করা ইনডেমনিটি
অধ্যাসদেশকে
 সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়।

·       
১৯৭৫ সালের ১৫ আগস্ট হতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল তারিখ পর্যন্ত সামরিক
সরকারের সকল কার্যাবলীর বৈধতা দেওয়া হয়।

·       
ধর্মভিত্তিক রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং
উক্ত দলগুলোর নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।
 

·       
সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে সংবিধানের
প্রস্তাবনার আগে “সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস”
যুক্ত করা হয়।
 

·       
সংবিধানের মূলনীতিতে থাকা সমাজতন্ত্রকে নতুন করে সংজ্ঞায়িত করে
“সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র” রাখা হয় ।
 

·       
সমাজতন্ত্রকে অপসারণ করে এবং শোষণ থেকে স্বাধীনতা ক্রমবর্ধমান
স্থানীয় সরকার এবং মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করা হয়।

·       
২৫(২) অনুচ্ছেদ সংযোজন করে বলা হয়, ‘রাষ্ট্র ইসলামী সংহতির
ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক সংহত, সংরক্ষণ ও জোরদার
করিতে সচেষ্ট হইবেন’।

 

বিলটি সংসদে উত্থাপনের পর সংসদের বিরোধী দলের নেতা
আসাদুজ্জামান খান এই বিলের তীব্র বিরোধীতা করেন। এ নিয়ে বিরোধী দলকে বক্তব্য রাখার
সুযোগ দেয়া হলো না।

 

পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে একতা পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত বলেন,
“আজ সংখ্যা গরিষ্ঠতার জোরে আপনারা বঙ্গবন্ধু হত্যার বিচার রোধ করেছেন, ৭২ এর
সংবিধানকে ছিন্নভিন্ন করছেন। কিন্তু ভুলে যাবেন না, এই দিন আপনাদের থাকবে না। যে
অন্যায় আজ আপনারা করছেন, সেই অন্যায়ের বিচার এই সংসদেই হবে। তখন আপনাদের পক্ষে কথা
বলার লোক খুঁজে পাওয়া যাবে না। সংসদে আপনাদের দলের লোক খুঁজতে ‘দূরবীন’ লাগবে”। তিনি
আরো বলেন, “ইতিহাস বড় নির্মম। কাউকে ক্ষমা করে না, আপনাদেরও করবে না”।

 

বাকেরগঞ্জ ১৪ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এডভোকেট
সুধাংশু শেখর হালদার পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে বলেন, “আজ আইনের শাসন এবং সংবিধানকে
যেভাবে পদদলিত করা হলো, একদিন ইতিহাস তার বিচার করবে। এই সংসদই একদিন আপনাদের
অপকর্মের বিচার করবে। সেইদিন আপনাদের অনুশোচনা ছাড়া কিছুই করার থাকবে না”। তিনি
বলেন, “সাড়ে চার লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে বিনা বিচারে আটক রেখেছেন। তাদের উপর
নৃশংস নির্যাতন চালানো হচ্ছে। তিল তিল করে কারাগারে মুক্তিযোদ্ধাদের বিনা চিকিৎসায়
মারা হচ্ছে। এই পরিণতি একদিন আপনাদেরও হবে। তখন বুঝবেন, আজ কি ভুল করছেন”।

 

আওয়ামী লীগের একাংশের নেতা মিজানুর রহমান চৌধুরী বলেন, “সংখ্যা
গরিষ্ঠতার বড়াই কইরেন না। ২০৭ একদিন ০৭ হয়ে যাবে। তখন বুঝবেন ‘গণতন্ত্র’ কতো
দরকার। আজ আমাদের কথা বলতে দেন না। হত্যা করেন, জেলে পুরেন। আজ যদি এই বিল পাশ
করেন তাহলে প্রতিহিংসার আগুনে আপনারাও পুড়বেন”।

 

ভাগ্যের কি নির্মম পরিহাস! ঠিক ত্রিশ বছর পর সেই এপ্রিলেই
বিএনপির সংসদে সদস্য সংখ্যা ৭ জনও না, মাত্র ৫ জন। তাদের খুঁজতে সত্যি ‘দুরবীন’
লাগে।


যে প্রতিহিংসার সূচনা জিয়াউর রহমান করেছিলেন, মাত্র দুই বছরের
মাথায় সেই প্রতিহিংসার আগুনে তিনি নিজেই পুড়ে ছারখার হন। এখন পুড়ছে তার স্ত্রী,
সন্তান ও তার দল।

 

উল্লেখ্য সংবিধানের ৫ম সংশোধনী সংবিধান পরিপন্থী বিধায় ২০১০
সালে দেশের সর্বোচ্চ আদালত তা বাতিল ঘোষণা করে।

 

অতএব,

‘ইতিহাস কাউকে ক্ষমা করে না’ কথাটা রাজনৈতিক বোল মনে হলেও, তা
যে হারেহারে সত্যি হয় তার প্রমাণ বর্তমানে জাজ্বল্যমান।

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (31)
  • বিশেষ-লেখা (266)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)

Archives

  • March 2026 (6)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (32)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (99)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (11)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (31)
  • বিশেষ-লেখা (266)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top