ইউরোপের ইতিহাসে এমন একটি ঘটনা আছে, যেখানে একটি গ্রামের প্রায় সব মানুষ একই দিনে প্রাণ হারায়। ঘটনাটি ঘটে ফ্রান্স-এর একটি ছোট গ্রাম ‘ওরাডোর-সুর-গ্লেন’ (Oradour-sur-Glane)-এ।
এই ঘটনাটি ইতিহাসে পরিচিত ‘ওরাডোর-সুর-গ্লেন ম্যাসাকার’ নামে।
শান্ত একটি গ্রাম, হঠাৎ মৃত্যুর ছায়াঃ ১৯৪৪ সালের ১০ জুন। তখন ইউরোপ জুড়ে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ‘ওরাডোর-সুর-গ্লেন’ ছিল একটি শান্ত গ্রাম। ছোট দোকান, চার্চ, স্কুল, কৃষিজীবী মানুষ-এই নিয়ে গ্রাম। যুদ্ধের বড় কোনো সংঘর্ষও সেখানে ঘটেনি।
কিন্তু সেদিন বিকেলে হঠাৎ সেখানে পৌঁছে যায় জার্মান নাৎসি বাহিনীর একটি ইউনিট, যার অংশ ছিল Waffen-SS। তারা গ্রামবাসীদের একত্র হতে নির্দেশ দেয়।
কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় একটি গ্রামঃ সৈন্যরা গ্রামবাসীদের আলাদা করে। একদিকে পুরুষ, অন্যদিকে নারী ও শিশু। তারপর শুরু হয় নির্মম হত্যাকাণ্ড। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রামের প্রায় সব মানুষ নিহত হয়।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী সেদিন মোট ৬৪২ জন মানুষ মারা যায়।
এর মধ্যে ছিল—২৪৭ জন নারী, ২০৫ জন শিশু ও ১৯০ জন পুরুষ। গ্রামের বাড়িঘরও পুড়িয়ে দেয়া হয়।
ঘটনার কারণঃ ইতিহাসবিদদের মতে, এটি ছিল নাৎসি বাহিনীর একটি প্রতিশোধমূলক অভিযান। তারা সন্দেহ করেছিল যে ওই অঞ্চলে ফরাসি প্রতিরোধযোদ্ধারা সক্রিয় ছিল।
তবে আজও একটি প্রশ্ন পুরোপুরি পরিষ্কার নয়—কেন ঠিক এই গ্রামটিকেই বেছে নেওয়া হয়েছিল? কিছু গবেষক বলেন, ভুল তথ্য বা ভুল লক্ষ্যবস্তুর কারণেও এমন হতে পারে।
আজও সেই গ্রাম অক্ষত রাখা হয়েছে। যুদ্ধের পরে ফরাসি সরকার সিদ্ধান্ত নেয়— ‘ওরাডোর-সুর-গ্লেন’ গ্রামের ধ্বংসাবশেষ আর পুনর্নির্মাণ করা হবে না। আজও সেখানে- পোড়া বাড়ি, ভাঙা চার্চ ও মরিচা ধরা গাড়ি সবকিছু যেন ১৯৪৪ সালের সেই দিনের সাক্ষী।
এটি এখন একটি স্মৃতি-সংরক্ষিত ঐতিহাসিক স্থান।
ইতিহাসের একটি নীরব শিক্ষা হলো, ‘ওরাডোর-সুর-গ্লেন’ শুধু একটি গ্রামের গল্প নয়। এটি যুদ্ধের নির্মম বাস্তবতার একটি উদাহরণ।একটি ছোট গ্রাম—যেখানে একদিনে প্রায় পুরো জনপদ নিশ্চিহ্ন হয়ে যায়।এই কারণেই ইউরোপের ইতিহাসে এটিকে অনেক সময় বলা হয়- “একদিনে মারা যাওয়া গ্রামের গল্প।”
আরও পড়ুনঃ বিশ্বের চমকপ্রদ ঘটনা | যুদ্ধ শুরু হয়েছিল শব্দের ভুল অনুবাদে







Leave a Reply