সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

“ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিৎ হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া” – আ ল ম ফজলুর রহমান

সত্যবাণী avatar
সত্যবাণী
02/05/2025

 
মেজর জেনারেল(অবঃ) আ ল ম ফজলুর রহমান

প্রাক্তন বিডিআর প্রধান মেজর জেনারেল(অব) আ ল ম ফজলুর
রহমান যে বিবৃতি দিয়েছেন তা অজ্ঞানতাপ্রসূত ও উস্কানিমূলক। সেনাবাহিনীর অফিসাররা সাধারণত
খুব মেধাবী হন। তারা সব সময় যুদ্ধবিদ্যা বিষয়ে থিউরিটিক্যাল, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের
পাশাপাশি বৈশ্বিক রাজনীতি ও বিশ্বকোষ নিয়ে পড়াশুনায় নিয়োজিত থাকেন। এই পড়াশুনা
তাদের পেশাগত দায়িত্বের অংশ, যা তাদের অধিক জ্ঞানার্জনে সাহায্য করে।
মেজর জেনারেল(অবঃ) ফজলুর রহমান তার ব্যতিক্রম না। বিডিআর প্রধান
হিসেবেও তিনি তার পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কেনো তিনি এমন বিবৃতি দিলেন তা
তিনিই জানেন।


উল্লেখ্য, ফেসবুকে দেয়া এক পোষ্টে তিনি মন্তব্য করেন,
“ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত উত্তর-পূর্ব ভারতের সাত
রাজ্য দখল করা।”


কেনো তার এমন মনে হলো? পাকিস্তানের কাছ থেকে আমাদের স্বাধীনতা
অর্জনের জন্য মুক্তিযুদ্ধের সময় যে ভারত আমাদের ১ কোটিরও বেশি শরণার্থীকে থাকা খাওয়ার
ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ (তিনি নিজেও ভারতে প্রশিক্ষণ নিয়েছেন), অস্ত্র
দিয়ে সাহায্য, সর্বোপরি সরাসরি যুদ্ধে সহায়তা করেছে, যেখানে ভারত আমাদের মিত্র এবং
স্বাভাবিকভাবেই পাকিস্তান শত্রু হওয়ার কথা, সেই পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লাগলে
আমাদের ভারত আক্রমণ করতে হবে কেনো? ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় অরক্ষিত পূর্ব
পাকিস্তান তো ভারত আক্রমণ করেনি? তাছড়া ভারতের সাত রাজ্য দখল করে নেয়ার শক্তিমত্তারই
উৎস কি? চীনের সাথে আলাপ করে চীনের সাহায্য নেয়ার কথা বলেছেন, চীন যদি সাহায্য না করে?
তাছাড়া পরনির্ভরশীল হয়ে নিকট প্রতিবেশী দেশকে যুদ্ধের উস্কানী দেয়ার কারণ কি? আমাদের
লাভই বা কি?


এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। যেহেতু তিনি ১৯৭২
সালে সেনাবাহিনীতে কমিশন্ড লাভ করেন, সেহেতু ১৯৭৫ সালে তিনি হয়তো একজন ক্যাপ্টেন ছিলেন।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু (বর্তমান রাষ্ট্রপতি)
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করলে তাকে জেলে নেয়া হয়। জেলে ফজলুর রহমান তাকে
শারীরিক নির্যাতন করেন এবং নির্যাতনের সময় তিনি নাকি বঙ্গবন্ধু শব্দটি বিকৃতভাবে উচ্চারণ
করেছিলেন। তা সত্বেও তিনি ২০০০ সালে আওয়ামীলীগ সরকারের আমলে একটা গুরুত্বপুর্ন বাহিনীর
প্রধানের পদে নিযুক্তি পেয়েছিলেন।


জনাব ফজলুর রহমানের ফেসবুক পোষ্টটি নিচে তুলে দেয়া হলো।
পাঠকগণ পড়লে বুঝতে পারবেন, একজন অভিজ্ঞ লোক হয়ে কি ধরনের উস্কানিমূলক বিবৃতি দিয়েছেন
তিনি।

আ ল ম ফজলুর রহমানের ফেসবুক
পোষ্ট:

“ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিৎ হবে উত্তর পূর্ব
ভারতের সাত রাজ্য দখল করে নেয়া।
এব্যাপারে
চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।”

একথা আমি বলেছি। কেন বলেছি তার বিশ্লেষণ হলো ভারতের বিজেপি
সরকারের সুদুর প্রসারী পরিকল্পনা রয়েছে যে ভারতে ” এন আর সি” বা নাগরিক পুঞ্জি
করে ভারতের মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে কনসেনট্রেশন ক্যাম্পে আবদ্ধ করে মুসলমানদের
হত্যা করা। কিংবা ভারতের মুসলমানদের বাংলাদেশ কিংবা পাকিস্তানে পুশ করে পাঠিয়ে দেয়া।
এই পরিকল্পনা ভারত নিয়েছে ইসরাইলের কাছ থেকে। আপনারা লক্ষ্য করছেন কিভাবে ভারতে মুসলমানদের
হত্যা করা হচ্ছে।

এই উপমহাদেশে মূলত দুটি মুসলমান দেশ পাকিস্তান ও বাংলাদেশ।
মালদ্বীপ এতো ছোট আর সামরিক ভাবে দুর্বল যে ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব
মালদ্বীপ পালন করতে পারবেনা। তাহলে ভারতে মুসলমানদের জান এবং মাল রক্ষার মূল দায়িত্ব
পালন করতে হবে বাংলাদেশ ও পাকিস্তানকে। এইতো কয়দিন আগে ভারতে মুসলমানদের ওকফ সম্পত্তির
সবটাই বিজেপি সরকার কেড়ে নিয়েছে। আর কিছুদিনের মধ্যেই ভারতে মুসলমানদের মুর্দাকে কবর
দেওয়ার জায়গা পাওয়া যাবেনা। ভারতে কোনো মাদ্রাসা, মসজিদ থাকবেনা। কারণ শত শত মসজিদ,
মাদ্রাসা ওয়াকফ জমির উপর অবস্থিত এবং ওয়াকফের টাকায় চলে। ওয়াকফ না থাকলে এইসব মসজিদ
থাকবেনা। মাদ্রাসাও থাকবেনা। ইতিমধ্যেই ভারতের সরকার রাস্তা এবং খোলা স্থানে নামাজ
পড়া নিষিদ্ধ করেছে। অথচ হিন্দুরা রাস্তায় হোলি খেলছে এবং রাস্তায় দলবেঁধে অনুষ্ঠান
করছে বাধাহীন ভাবে।

এবারে নরেন্দ্র মোদী সরকার পাহেলগামে নিজেরা পর্যটকদের
হত্যা করে পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা
করেছে। যদি ভারত পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হয় তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের
প্রতি ভারতের হুমকি কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারেন! তাই পাকিস্তানকে সামরিকভাবে
রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এর মানে এই নয় যে আমাদেরকে
পাকিস্তানের বন্ধু হতে হবে। এটা একটা স্ট্রাটেজিক বিষয়। পারস্পরিক নির্ভরতার বিষয়।
যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব সাত রাজ্যকে
দখলে নেয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যাতে
ভারত পাকিস্তান আক্রমণ করতে উৎসাহিত না হয়।

যারা সামরিক স্ট্রাটেজি বিষয়ে বিশেষজ্ঞ নন তারা অযথা
এমন বিষয়ে মন্তব্য করে সময় নষ্ট করবেননা দয়া করে। এই উপমহাদেশে মুসলমানদের বিরুদ্ধে
যা ঘটছে এর জন্য দায়ী ভারত। বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন আমরা কারো দেশ দখল করে দেশের
সীমানা বৃদ্ধি করতে চাই না। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই নিয়ে ব্যস্ত। এই লড়াইয়ে
পাকিস্তান ও বাংলাদেশকে মাঠে নামিয়েছে ভারত। শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের শান্তি ও
স্থিতিশীলতা বিনস্ট করতে চায় কে? ভারত। এর পরেও কি আমরা হাত গুটিয়ে বসে থেকে নিজের
অস্তিত্ব নিজেরা ধ্বংস করবো? আমাদের সতেরো কেটি মানুষ আছে। আমরা আমাদের শত্রুকে অবশ্যঅবশ্যই
ধ্বংস করতে সক্ষম। আসুন আমার সাথে শপথ নেই। লড়বো শত্রুকে ধ্বংস করবো এবং গাজি হয়ে ফিরবো
ইনশাআল্লাহ।

পরিশেষে বলবো আমার কাছে সব চেয়ে বড় বিষয় হচ্ছে এই উপমহাদেশে
মুসলমানদের স্বার্থ রক্ষা করা। মুসলমান বান্ধব মানুষদের স্বার্থ রক্ষা করা। কে কি ভাবলো
তা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই।”


Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ |  কোচ সম্প্রদায়

    বাংলাদেশের আদিবাসী সমাজ | কোচ সম্প্রদায়

    11/03/2026
  • ধর্মচিন্তা | স্ত্রী কি সত্যিই স্বামীর ‘শস্যক্ষেত্র’?

    ধর্মচিন্তা | স্ত্রী কি সত্যিই স্বামীর ‘শস্যক্ষেত্র’?

    10/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (206)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (32)
  • বিশেষ-লেখা (267)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)

Archives

  • March 2026 (8)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (32)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (99)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (11)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ |  কোচ সম্প্রদায়

    বাংলাদেশের আদিবাসী সমাজ | কোচ সম্প্রদায়

    11/03/2026
  • ধর্মচিন্তা | স্ত্রী কি সত্যিই স্বামীর ‘শস্যক্ষেত্র’?

    ধর্মচিন্তা | স্ত্রী কি সত্যিই স্বামীর ‘শস্যক্ষেত্র’?

    10/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    09/03/2026

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (206)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (32)
  • বিশেষ-লেখা (267)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top