সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

শেখ মুজিবের পথ ধরো বেলুচিস্তান স্বাধীন করো

সত্যবাণী avatar
সত্যবাণী
09/04/2025
শেখ মুজিবের পথ ধরো বেলুচিস্তান স্বাধীন করো

Mahrang Baloch 

“শেখ মুজিবের পথ ধরো বেলুচিস্তান স্বাধীন করো”

বেলুচদের
অবিসংবাদিত নেতা মানবাধিকার কর্মী মাহরাং বালুচ (Mahrang Baloch)

বিশ্বের স্বাধীনতাকামী প্রতিটা মানুষের আদর্শ আজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা- জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান। মুজিব আদর্শের বেলুচদের স্বাধীনতা আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে
না। বেলুচিস্তানের স্বাধীনতা খুবই সন্নিকটে। 
রাতের বেলুচ শতভাগ
স্বাধীন, দিনের বেলুচ ৮০ ভাগ স্বাধীন।

বালুচিস্তানের
স্বাধীনতা সংগ্রাম একটি দীর্ঘস্থায়ী ও জটিল রাজনৈতিক প্রক্রিয়া, যা ঔপনিবেশিক
শাসন, জাতীয় পরিচয়, এবং স্বায়ত্তশাসনের প্রশ্নে গড়ে উঠেছে। এই সংগ্রামের শিকড়
ঐতিহাসিকভাবে গভীর, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চেয়েও গভীরে।

বালুচিস্তান
ব্রিটিশ ভারতের একটি উপনিবেশিক অংশ ছিল। যদিও অঞ্চলটি সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে
না থেকে বেশিরভাগ সময় কালাত খানাতে-এর মাধ্যমে শাসিত হতো, যার নিজস্ব
স্বায়ত্তশাসন ছিল। কালাত খানাতে বা খান অব কালাত ছিলেন বালুচ জাতির ঐতিহ্যবাহী
নেতা।

ভারত বিভাজনের সময় খান অব কালাত স্বাধীনতা ঘোষণা করেন। এবং পাকিস্তানের
সঙ্গে যুক্ত হতে অস্বীকৃতি জানান। যদিও ১৯৪৮ সালে পাকিস্তান বালুচিস্তানকে
জোরপূর্বক তাদের অংশ হিসেবে সংযুক্ত করে। অনেক বালুচ নেতার মতে, এটি ছিল একধরনের “জবরদখল“।

এই ঘটনাই ছিল বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের সূচনা। খান অব কালাতের ভাই,
প্রিন্স আব্দুল করিম বিদ্রোহ ঘোষণা করেন। যদিও এই বিদ্রোহ দ্রুত দমন করা হয়। এটি
ছিল প্রথম সশস্ত্র প্রতিরোধ। এরপর ১৯৫৮-৫৯ সময়কালে নওরোজ খান-এর নেতৃত্বে বিদ্রোহ
হয়, যিনি খারান অঞ্চলের নেতা ছিলেন। তাঁকে ও তাঁর ছেলেদের পাকিস্তানি সেনাবাহিনী
গ্রেফতার করে এবং মৃত্যুদণ্ড দেয়। এরপর বাংলাদেশের স্বাধীনতালাভের পর ১৯৭৩-৭৭
সময়কালে
সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী বিদ্রোহ হয়। পাকিস্তান সরকার বালুচিস্তান
প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করে এবং সেনা অভিযান শুরু করে। বহু বালুচ মুক্তিযোদ্ধা
ও সাধারণ মানুষ নিহত হন। এই সময়ে হাজার হাজার বালুচবিদ্রোহী আফগানিস্তানে আশ্রয়
নেন।

২০০০-এর দশক থেকে বালুচিস্তানে আবারও স্বাধীনতাপন্থী আন্দোলন তীব্র আকার
ধারণ করে, যা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একাধিক গেরিলাগোষ্ঠী গঠিত হয়-
যেমন – BLA (Baloch Liberation Army), BRA (Baloch Republican Army), BLF (Baloch
Liberation Front) ইত্যাদি সক্রিয় হয়ে ওঠে। পাকিস্তান সরকার এগুলিকে
“সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা করে।

আন্দোলনকারীরা
বালুচ জনগণের নিজস্ব সম্পদের উপর অধিকার, সাংস্কৃতিক স্বীকৃতি ও রাজনৈতিক
স্বায়ত্তশাসন
দাবি করে। অনেকেই স্বাধীন বালুচিস্তানের দাবিতে
সোচ্চার। বর্তমানে একই দাবি- স্বাধীনতা।

এতোদিন আন্তর্জাতিকভাবে
বালুচিস্তান ইস্যু ততটা মনোযোগ না পেলেও বর্তমানে আন্তর্জাতিক মহলও সজাগ দৃষ্টি রাখছে
বালুচিস্তানের দিকে। প্রবাসী বালুচ সংগঠনগুলো ইউরোপ ও আমেরিকায় লবিং চালিয়ে
যাচ্ছে।

পাকিস্তান সরকার এই আন্দোলনগুলোকে বিদ্রোহী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে
দেখে এবং বলপ্রয়োগ ও উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা
করে। চীনের সাথে মিলে গঠিত CPEC (China-Pakistan Economic Corridor) প্রকল্পের
কারণে বালুচিস্তান এখন কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বালুচিস্তানের
স্বাধীনতা সংগ্রাম একটি জাতিগত, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের প্রশ্ন। এটি শুধু
পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু নয়, বরং এটি এখন একটি আন্তর্জাতিক মানবাধিকার ও
জাতিস্বত্বার স্বীকৃতির বিষয় হিসেবেও বিবেচিত। বর্তমানে আফগান তালেবানরা বালুচদের
সহযোগিতায় এগিয়ে এসেছে, যার পেছনের শক্তি পাকিস্তানের এক নম্বর শত্রু হিসেবে
পরিচিত ভারত। বালুচিস্তানের স্বাধীনতা এখন দ্বারপ্রান্তে।

স্বাধীনতাকামী বালুচদের প্রতি রইলো পূর্ণ সমর্থন ও সহানুভূতি।


 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (31)
  • বিশেষ-লেখা (266)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)

Archives

  • March 2026 (6)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (32)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (99)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (11)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (31)
  • বিশেষ-লেখা (266)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top