সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

AmFest-এ তুলসি গ্যাবার্ড: ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে জোড়ালো বক্তৃতা

সত্যবাণী avatar
সত্যবাণী
03/01/2026
AmFest-এ তুলসি গ্যাবার্ড: ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে জোড়ালো বক্তৃতা

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিচালক তুলসী গাবার্ড-এর AmFest-2025 (American Festival-2025)-এ ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে দেয়া বক্তৃতার উদ্ধৃতাংশঃ

“আমাদের স্বাধীনতার প্রতি এমন একটি হুমকি রয়েছে, যা নিয়ে খুব কমই যথেষ্ট আলোচনা করা হয়। আর সেটিই হলো-আমাদের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য নিকট ও দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় হুমকি। আর সেই হুমকি টি হলো ইসলামপন্থী (Islamist) মতাদর্শ।

এই মতাদর্শ এমন মানুষের দ্বারা প্রচারিত, যারা স্বাধীনতার ধারণাতেই বিশ্বাসী নয়। তাদের দর্শন আমাদের সংবিধান ও বিল অব রাইটসের মূল ভিত্তির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমাদের রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে আছে এই বিশ্বাসে যে, স্রষ্টা স্বয়ং মানুষকে কিছু অবিচ্ছেদ্য অধিকার দিয়েছেন, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সুখের সন্ধানের অধিকার।

চার্লি এই সত্যটি গভীরভাবে বুঝেছিলেন। তিনি এই হুমকির কথা এমন ভাষায় বলেছিলেন, যা খুব কম মানুষই সাহস করে বলেছেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন-এটি কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, এটি স্বাধীনতার অস্তিত্বের প্রশ্ন।

(প্রসঙ্গতঃ চার্লি ক্রিক ছিলেন আমেরিকান ডানপন্থী রাজনৈতিক কর্মী, উদ্যোক্তা এবং মিডিয়া ব্যক্তিত্ব। তিনি ২০১২ সালে রক্ষণশীল ছাত্র সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ (টিপিইউএসএ) সহ-প্রতিষ্ঠা করেন। ২০২৫ সালে তার হত্যার আগ পর্যন্ত এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন)

আজ থেকে চব্বিশ বছর আগে ঘটে যাওয়া ৯/১১ আমাদের সেই নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। সেদিন হাজার হাজার নিরীহ আমেরিকান প্রাণ হারিয়েছিলেন ইসলামপন্থী জিহাদিদের হাতে। সেদিন আমরা বুঝেছিলাম এই আদর্শ আমাদের দেশ হিসেবে যা কিছু তার শিকড় উপড়ে ফেলতে কত দূর যেতে প্রস্তুত।

সেই দিনটি আমার জীবনও বদলে দিয়েছিল। এই কক্ষে উপস্থিত অনেকের মতোই, আমিও সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম-দেশের ডাকে সাড়া দেবো। সেনাবাহিনীতে যোগ দিয়ে আমাদের স্বাধীনতাকে রক্ষা করবো এবং যারা আমাদের ধ্বংস করতে চায়, তাদের প্রতিহত করব।

ইসলামপন্থী মতাদর্শই আল-কায়েদা, আইএস, আল-শাবাব, হামাস, বোকো হারামের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জ্বালানি। এদের সামরিকভাবে পরাজিত করতেই হবে। কারণ তারা আজও সক্রিয়ভাবে আমাদের ওপর আঘাত হানার ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের নিরাপত্তার জন্য হুমকি-এ নিয়ে কোনো সন্দেহ নেই।

কিন্তু এর চেয়েও বড় কথা, এই মতাদর্শ আমাদের স্বাধীনতার জন্য সরাসরি বিপদ। কারণ এর মূল লক্ষ্য একটি রাজনৈতিক প্রকল্প- একটি বৈশ্বিক খিলাফত প্রতিষ্ঠা করা, যার শাসনব্যবস্থা আমেরিকাসহ সমগ্র বিশ্বের ওপর চাপিয়ে দেওয়া হবে।

এটি পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে এক আদর্শিক যুদ্ধ। শরিয়াহ আইনের নামে এক ধরনের শাসন, যেখানে ব্যক্তিস্বাধীনতা নেই, মতপ্রকাশের স্বাধীনতা নেই।

আপনি যদি সেই আদর্শে নতিস্বীকার না করেন, আপনি যদি আপনার ঈশ্বরপ্রদত্ত বাকস্বাধীনতা প্রয়োগ করার সাহস দেখান-তবে শুধু সেন্সরশিপ নয়, সহিংসতাও তাদের কাছে ন্যায্য অস্ত্র হয়ে ওঠে।

আমরা যদি এই হুমকিকে চিনতে ব্যর্থ হই, যদি একে তার প্রকৃত নামে ডাকতে ভয় পাই, যদি প্রতিরোধ গড়ে না তুলি, তাহলে আমাদের ভবিষ্যৎও ইউরোপ কিংবা অস্ট্রেলিয়ার মতো হয়ে উঠবে।

যেসব দেশে রাস্তার কোণে নীরবে প্রার্থনা করলেও গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেছে-যেমন যুক্তরাজ্যে। যেসব দেশে কেউ যদি এমন কোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করে, যা কোথাও কেউ অপমানজনক মনে করে-তাহলেও গ্রেপ্তার হতে পারে।

এই ইসলামপন্থী মতাদর্শের হুমকি নানা রূপে আসে। আমরা যখন বড়দিনের দিকে এগোচ্ছি, তখন জার্মানিতে এই হুমকির কারণে বড়দিনের বাজার বাতিল করা হচ্ছে। ডিয়ারবর্ন, মিশিগান এবং মিনিয়াপোলিস, মিনেসোটার মতো জায়গায় ইসলামপন্থী আলেমরা প্রকাশ্যেই এই মতাদর্শ প্রচার করছে, তরুণদের উগ্রবাদে টানার চেষ্টা করছে।

চলতি বছরের শুরুতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো, যেখানে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR) সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। সেই সম্মেলন থেকে আমেরিকার আইনি ও রাজনৈতিক ব্যবস্থা ব্যবহার করে শরিয়াহ আইন বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এটি ভবিষ্যতের কল্পনা নয়।

এটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

এটি ইতিমধ্যেই কিছু জায়গায় শুরু হয়ে গেছে, হিউস্টনের মতো শহরে এবং বাস্তবায়নের পথে রয়েছে। এটি কোনো ভবিষ্যতের সম্ভাবনা নয়। এটি এখনই, আমাদের সীমান্তের ভেতরেই ঘটছে।

নিউ জার্সির প্যাটারসন শহর নিজেকে “প্রথম মুসলিম শহর” হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে। সেখানে তারা নিজেদের সরকারে এমন ইসলামি নীতি প্রয়োগের চেষ্টা করছে, যা আইন কিংবা সহিংসতার মাধ্যমে মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়।

শেষ পর্যন্ত সত্যটি নির্মম। ইসলামপন্থী মতাদর্শে ব্যক্তিস্বাধীনতার কোনো অস্তিত্ব নেই। এটি আমাদের জাতির স্বাধীনতার ভিত্তির স ঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ।

চার্লি বারবার বলেছেন-এটি আমাদের জাতির স্বাধীনতার ভিত্তির সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ। আমাদের স্বাধীনতা আসে রাষ্ট্র থেকে নয়, আমাদের স্বাধীনতা আসে স্রষ্টার কাছ থেকে। আর এই মতাদর্শ সেই সত্যকেই অস্বীকার করে।

আর এর কেন্দ্রে রয়েছে একটি বিষয়-আমরা যখন বুঝি যে আমাদের স্বাধীনতা ঈশ্বরের কাছ থেকেই এসেছে, তখন এই ইসলামপন্থী হুমকির গুরুত্বও বুঝি। কারণ তারা অস্বীকার করে যে, ঈশ্বরই প্রত্যেক মানুষের মধ্যে স্বাধীনতার অধিকার দান করেছেন।

তাহলে আমাদের করণীয় কী? আমাদের, আমেরিকানদের গর্বের সঙ্গে স্বাধীনতার পক্ষে দাঁড়াতে হবে এবং বুঝতে হবে, যে স্বাধীন সমাজ নিজেকে রক্ষা করতে অস্বীকার করে, সে সমাজ টিকে থাকতে পারে না। বাকস্বাধীনতা বাতিল করে তাকে রক্ষা করা যায় না। আরও বেশি কথা বলে, আরও মত প্রকাশের সুযোগ দিয়ে তাকে রক্ষা করতে হয়।

সংবিধান রক্ষা হয় আনুগত্যের মাধ্যমে। গণতন্ত্র টিকে থাকে সেই নেতাদের মাধ্যমে, যারা শুধু স্বাধীনতার কথা বলেন না- নিজেদের জীবনে তা ধারণ করেন। এবং সর্বোপরি আমরা সংবিধান রক্ষা করি সংবিধানের প্রতি আনুগত্য নিশ্চিত করার মাধ্যমে। আমরা আমাদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র রক্ষা করি এমন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে, যারা শুধু আমেরিকান মূল্যবোধে বিশ্বাস করে না বরং তা নিজেদের জীবনে ধারণ করে। এমন নেতা, যারা “জনগণের সরকার-জনগণের দ্বারা, জনগণের জন্য”-এই নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং সর্বোপরি এমন নেতা যারা প্রতিটি সিদ্ধান্তে আমেরিকান জনগণের স্বাধীনতা, স্বার্থ ও কল্যাণকে সবার আগে রাখে।“

সূত্রঃ Fox News 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    02/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    28/02/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)

Archives

  • March 2026 (4)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (32)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (99)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (11)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top