হোয়াইট হাউসের মাত্র কয়েক ব্লক দূরে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর আকস্মিক সশস্ত্র হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে, তাকে প্রাথমিকভাবে একজন আফগান নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মার্কিন তদন্ত সংস্থাগুলো।
ঘটনা কীভাবে ঘটেছে
বুধবার সকালে ডিউটিরত গার্ড সদস্যদের ওপর হামলাকারী আগে থেকেই ওত পেতে ছিল। সিক্রেট সার্ভিসের ভাষায় এটি ছিল “অ্যাম্বুশ-স্টাইল” আক্রমণ—অর্থাৎ কাছ থেকে হঠাৎ গুলি চালানো হয়। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং কয়েক মিনিটের মধ্যেই হামলাকারীকে গ্রেফতার করে।
হামলাকারী সম্পর্কে যা জানা গেছে
রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তির কাছে আধা-স্বয়ংক্রিয় একটি অস্ত্র ছিল। তার পরিচয় গোপন রাখা হলেও সূত্রগুলো বলছে—তিনি আফগানিস্তান থেকে আসা একজন তরুণ এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। তিনি একা কাজ করেছিলেন, নাকি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত, সেটি খতিয়ে দেখছে FBI।
নিহতদের পরিচয়
নিহত দুইজনই ন্যাশনাল গার্ডের সদস্য। তারা হোয়াইট হাউসের আশপাশে নিরাপত্তা সহায়তা মিশনে নিয়োজিত ছিলেন। ঘটনার পরপর তসদের হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা খুবই য়াশংকাজনক।
ঘটনার পরপর অবস্থা
ঘটনার পর হোয়াইট হাউস সাময়িকভাবে লকডাউন করা হয়। আশপাশের সড়কগুলো বন্ধ রাখা হয় এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জননিরাপত্তার জন্য কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই।
রাজনৈতিক প্রতিক্রিয়া ও তদন্ত
এই হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং অভিবাসন নীতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। FBI এখন হামলাকারীর উদ্দেশ্য, পটভূমি এবং সম্ভাব্য নেটওয়ার্কের বিষয়গুলো খতিয়ে দেখছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া
দুই ন্যাশনাল গার্ড সদস্যের গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্প অভিবাসন দমনের প্রতিশ্রুতি দিয়েছেন।








Leave a Reply