সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

গরীবের ভ্রমণ বিলাস (পর্ব-১)

সত্যবাণী avatar
সত্যবাণী
23/09/2023

 

 

ভূমিকাঃ

“২০১৪ সালে খেয়ালের বসে “গরীবের ভ্রমণ বিলাস”
শিরোনামে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতার আলোকে জীবনে যেসব জায়গায় গিয়েছি তার অভিজ্ঞতা বর্ণনা
করে ধারাবাহিকভাবে কয়েক পর্বে একটি ভ্রমণ কাহিনী লিখেছিলাম। লেখাটি শিরোনামের মতোই
‘নগন্য’। তবে অনেকেই পড়ে উৎসাহ ব্যক্ত করতেন। অনেকে বই আকারে প্রকাশেরও পরামর্শ দিয়েছিলেন।
কিন্তু যেহেতু আমি লেখক নই, তাই এ সামান্য ঘটনা নিয়ে একটিমাত্র বই ছাপানোর আগ্রহ বা
প্রয়োজনীয়তা বোধ করিনি।

ইদানিং সময় কাটানোর জন্য একটু ব্লগে লেখালেখি করছি। তাই ভাবলাম অন্য লেখার ফাঁকে ফাঁকে
এই লেখাটিও ধারাবাহিকভাবে প্রকাশ করি।

তবে আগেই বলে রাখছি, স্বাভাবিকভাবেই এটা কোনো উচ্চভিলাসী বা বিলাসী ভ্রমণ কাহিনী নয়।
আমার মতো নিম্ন আয়ের মানুষ যারা ইচ্ছে থাকলেও বিদেশ ভ্রমণে যেতে পারেন না।
আবার এমন অনেকেই আছেন যারা নিজ দেশ ছেড়ে পার্শবর্তী দেশেও কোনোদিন যাননি। অনেকের সামর্থ
থাকলেও নানা ঝুট ঝামেলায় যেতে পারেন না। লেখাটি তাদের উদ্দেশ্যেই।

তবে ভালো লাগলে সবাই পড়তে পারেন। ভালো না লাগলে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। কারণ সবাই
সব বিষয়ে স্বয়ংসম্পূর্ণ না”।

 

মূল প্রবন্ধ

ভ্রমণ করতে কার না ইচ্ছে হয় । মানুষ সুযোগ পেলেই
সাধ্যমত কোথায়ও না কোথায়ও ভ্রমণে বেরিয়ে পড়ে। উন্নত দেশের নিম্ন আয়ের লোকেরাও
তাদের উপার্জনের এক তৃতীয়াংশ ব্যয় করে ভ্রমণ খাতে। এমন ক’জন মার্কিন নাগরিকের সাথে
আমার দেখা হয়েছিল দক্ষিণ কোরিয়ায়। তাদের সাথে আলাপচারিতায় এ তথ্য বেড়িয়ে আসে।

 

নেপালে বেড়াতে গিয়েও পরিচয় হয়েছিল কন্যাসম এক
কোরিয়ান মেয়ের সংগে। মেয়েটি স্থাপত্যবিদ্যায় পড়ালেখা শেষ করে চাকরিতে যোগ দেয়ার
আগে একাই বেড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষ ভ্রমণে। বললো, ‘চাকরিতে যোগ দিলে তো আর
বেড়াতে পারবোনা তাই’।

 

আমার গ্রামের বাড়ি অজ পাড়াগাঁয়ে এক জংশন রেলওয়ে
ষ্টেশনের প্রায় কাছে। শৈশবে দেখেছি ‘ঢাকা মেইল’ নামে একটি ট্রেন কোলকাতা থেকে
গোয়ালন্দ পর্য্ন্ত সরাসরি যাতায়াত করতো। তখন এক টিকেটেই ঢাকা থেকে নারায়ণগঞ্জ-গোয়ালন্দ
হয়ে ট্রেন ও স্টীমারে কোলকাতা যাতায়াত করা যেতো। আমার জানামতে ঢাকা-কোলকাতা-ঢাকা
যাতায়াতের এটাই ছিল প্রধান রুট। তখন সড়ক যোগাযোগ ব্যবস্থা এতো উন্নত ছিল না।

 

ফরিদপুর জেলার গোপালগঞ্জ(বর্তমানে জেলা) এবং
যশোর জেলার নড়াইল(বর্তমানে জেলা) এলাকার লোকজনও ভাটিয়াপাড়া-কালুখালি রুটের ট্রেনে
এসে কালুখালিতে ট্রেন বদলী করে ‘ঢাকা মেইলে’ পশ্চিমবঙ্গে বসবাসরত তাদের আত্মীয়স্বজন
বাড়িতে বেড়াতে যেতো।

 

ছোটবেলা থেকেই শুনে আসছি বিশ্বের বৃহত্তম শহর
লন্ডনের পরেই দ্বিতীয় বৃহত্তম শহর ছিল কোলকাতা। বৃটিশ-ইন্ডিয়ার রাজধানীও ছিল
কোলকাতায়। তাই শৈশবেই কোলকাতা ভ্রমণের একটা আশা মনে পোষণ করছিলাম আর সুযোগের
অপেক্ষায় ছিলাম। ইতোমধ্যে ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ
সংঘটিত হয় এবং তারপর থেকে ওই ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়।

 

আমরা তখন ছিলাম পাকিস্তানের একটি অবহেলিত
প্রদেশ। যুদ্ধ হয়ে যাওয়ার পরে দু’টি শত্রুভাবাপন্ন দেশে আর আগের মত যোগাযোগ
অব্যাহত থাকেনি এবং আমার কোলকাতা যাওয়ার স্বপ্নও ভেঙ্গে যায়।

 

আস্তে আস্তে দিন যায়, আসে ১৯৭১ । মুক্তিযুদ্ধ
শুরুর প্রথম কয়েকদিন অনেক নামী দামী ব্যক্তিদেরকে আমাদের বাড়ির পাশ দিয়ে ট্রেনে
দর্শনা হয়ে ভারতে যেতে দেখেছি। এদের মধ্যে কণ্ঠশিল্পী শাহনাজ রহমত উল্লাহ এবং তার
ছোট ভাই চিত্রনায়ক জাফর ইকবালও ছিলেন। পরে অবশ্য তারা স্বপক্ষ ত্যাগ করে ভারত থেকে
পাকিস্তান চলে যান। জনশ্রুত আছে শাহনাজ রহমত উল্লাহ্ ও প্রয়াত গজল সম্রাট মেহেদী
হাসান কানেকশনই ছিল এর অন্যতম কারণ।

 

আমিও মনে মনে সুযোগ খুজছিলাম শৈশবে লালনকৃত আশা
পূর্ণ করার, অর্থাৎ ট্রেনে চেপে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেবো। কিন্তু সে আশায়
গুঁড়েবালি। দু’তিন দিনের মধ্যেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ষ্টেশনে পাক-বাহিনী
ক্যাম্প স্থাপন করে। শেষ পর্যন্ত কোলকাতা গিয়েছিলাম ঠিকই তবে ১৫০-১৭৫ কিলোমিটার
রাস্তা ৫ দিন ৫ রাতব্যাপী পায়ে হেঁটে। ফলে আমার স্বপ্নের রাজবাড়ি-দর্শনা-কোলকাতা
রুটে ট্রেনে কোলকাতা যাওয়ার স্বপ্ন- স্বপ্নই থেকে যায়।

 

দেশ স্বাধীন হওয়ার পরে ভেবেছিলাম আগের মত ট্রেন
চলাচল শুরু হবে, আগের সেই ঢাকা মেইল আবার চলবে। কিন্তু দেখা গেল পাকিস্তান আমলে,
বিশেষ করে ১৯৬৫ সালের আগে যে শিথিলতা ছিল যেমন; সরাসরি ট্রেন চলাচল, কোলকাতার
উত্তম-সুচিত্রা জুটির সিনেমা আমদানী ইত্যাদি বিষয়গুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা
পূর্বের সম্পর্ক ১৯৭৫ এর পট পরিবর্তণের কারণে আর পূন:স্থাপিত হয়নি।

 

আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত সহায়তা করার কারণে
ভারতের সাথে পাকিস্তানের যে বৈরী সম্পর্ক তৈরী হয়েছিল ১৯৭৫ এর ১৫ আগষ্টের পরে
বাংলদেশ-ভারতেরও প্রায় একই রকম সম্পর্ক তৈরী হলো। —(চলবে)

 

এরপর পড়ুন: গরীবের ভ্রমণ বিলাস (পর্ব-২)

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | হাজং (Hajong) জনগোষ্টী

    02/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | খাসি (Khasi) জনগোষ্ঠী

    28/02/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)

Archives

  • March 2026 (4)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (32)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (99)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (11)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (29)
  • বিশেষ-লেখা (264)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top