রাজধানীর দক্ষিণখান থানায় স্ত্রীকে গলা কেটে হত্যা

ঢাকার
দক্ষিণখানে প্রকাশ্য রাস্তায় এক নারীকে গলা কেটে হত্য করছে তার স্বামী। শিল্পী
বেগম (২৫) নামের ওই নারীর স্বামী মোঃ তুহিন (৩২) উত্তেজিত জনতা গণপিটুনী দিয়ে পুলিশে
সোপর্দ করেছে।

মঙ্গলবার (২৭
মে) বিকেল ৫টার দিকে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের চালাবন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী
দক্ষিণখানের চালাবন এলাকার ওলিও অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায়
জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন। দক্ষিণখানের চালাবন এলাকার একটি ভাড়া বাড়িতে
থাকতেন তুহিন-শিল্পী দম্পতি। তাদের সংসারের জান্নাত (৭) নামের একটি কন্যা সন্তান
রয়েছে।

শিল্পী ভোলা জেলার দুলারহাট উপজেলার
আবু বাকেরপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তার মা-বাবা উত্তরখানের ফজির বাতান এলাকায়
থাকেন।

ঘটনাস্থল থেকে ক্রাইম সিন ও আলামত
সংগ্রহ করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার
(ডিসি) মোঃ মহিদুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যাকাণ্ডের ঘটনায় স্বামীকে গ্রেফতার করা
হয়েছে। গণপিটুনীতে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 

সূত্রঃ #jagonews24.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top