সত্যবাণী

সত্যবাণী

সাত্ত্বিক মহারাজ এর সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

  • Home
  • About Us
    • Terms and Conditions
    • Disclaimer
    • Privacy-Policy
  • News
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • ভূ-রাজনীতি
  • ধর্ম
  • বিনোদন
  • ভ্রমণ
  • বিশেষ-লেখা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্যকথা
    • রম্য-রচনা
    • বিবিধ
Search

খালি গায়ে জীবন কাটিয়ে দিলেন পিরোজপুরের ফণিভূষণ মিস্ত্রী

সত্যবাণী avatar
সত্যবাণী
14/02/2025

 
ছবিঃ ডিবিসি নিউজের সৌজন্যে

পিরোজপুরের ফণিভূষণ মিস্ত্রী। বয়স ৮২ বছর। ৬০ বছরেরও বেশি সময় ধরে
পুরোপুরি খলিগায়ে জীবনযাপন করছেন তিনি। তীব্র শীতেও শুধু একটি সাদা ধুতি পরেই দিব্বি
চলাফেরা করেন। এমনকি স্নানের সময় ছাড়া পায়ে দেন না কোনো জুতা স্যান্ডেলও। শীতের সময়ে
সবার যখন জবুথবু অবস্থা তখনও ভোরে ঘুম থেকে উঠে দিব্বি স্নান সেরে দিন শুরু করেন ফণিভূষণ। 



এলাকার লোকজন ‘সাধুকর্তা’ বলে সম্বোধন করেন ৮২ বছর বয়সী এই অভিনব মানুষটিকে।
স্থানীয় একজন বলেন, “সাধু কর্তাকে আমি ছোটোকাল থেকেই দেখি তিনি সব সময় খালি গায়েই থাকেন।
কখনও তাঁকে জামা, গেঞ্জি গায়ে দিতে দেখিনি।“ অন্য আরেকজন বলেন, “কিভাবে এতো শীতে যে
সে খালি গায়ে থাকে!”

 

৮২ বছরের জীবনে কখনও কোনো চিকিৎসকের কাছে যাননি বা কোনো ওষুধ গ্রহণ
করেননি বলে জানান ফণিভূষণ নিজে। কোথায়ও যেতে হলে কোনো যানবাহন ব্যবহার করেন না তিনি।
পায়ে হেঁটেই পাড়ি দেন দীর্ঘ পথ।


খাবারেও রয়েছে ভিন্নতা। মাছ, মাংস, ডিম, দুধ সহ ৯ ধরণের খাবার কখনই
গ্রহণ করেন না ৮২ বছরের এই বৃদ্ধ। এলাকাবাসীর কাছে তিনি ‘সাধু’ নামেই পরিচিত। তিনি
নিজে বলেন, “আমার এই ভালো লাগে। আমি এই ৮২ বছরের জীবনে আমি পান, তামাক, বিড়ি, সিগারেট,
পেয়াজ, রসুন, ডিম, মাংস, গরুর দুধ সহ নয় রকম জিনিস খাইনি। আমার এতেই ভালো লাগে। ৮২
বছর আমার গায়ে খুজলি, পাঁচরা এমনকি একটি ফোঁড়াও হয়নি। আমাকে সৃষ্টিকর্তা পরম শান্তিতে
রেখেছেন।“


বিয়ের প্রতি অনীহা থাকায় চিরকুমারই রয়ে গেছেন বৃদ্ধ ফণিভূষণ। তার ভাষ্যমতে,
“স্বামী এবং শ্বাশুরীর প্রতি নারীদের অবহেলা দেখে বিয়েতে কখনই আগ্রহী হননি তিনি।“ যুবক
বয়সে পরিবারের সবাই চেষ্টা করেও তাকে বসাতে পারেননি বিয়ের পিঁড়িতে। বিয়ের ব্যাপারে
তিনি বলেন, “ও আমার ভালো লাগেনা। স্বামীরে কেউ দেখতে পারেনা, শ্বাশুড়ির ভাত নাই। চারিদিকে
দেখে ওসব আমার ভালো লাগেনা। একলা আছি, বেশ আছি। সব ওই মালিক(শ্রষ্টা) বলে দিয়েছে, এভাবে
চলবে- তোমার কোনো সমস্যা হবে না।“

 

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরনি পত্তাসী গ্রামের বাসিন্দা ফণিভূষণ
মিস্ত্রী। স্থানীয়রা জানান, ছোটোবেলা থেকেই বড়ভাইয়ের সংসারে রয়েছেন। ২০ বছর বয়স থেকে
স্বাভাবিক জীবনযাপন ত্যাগ করেন তিনি। মূলতঃ সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস থেকেই
এরূপ জীবনযাপন শুরু হয় তার। বৃদ্ধ ফণিভূষণের এমন কঠিন জীবনধারায় বিস্মিত হন অনেকেই।

 

এলাকার মহিলারা জানান, ভোরে ঘুম থেকে উঠে আগে ঢোকেন গোয়ালঘরে। গোয়ালঘর
পরিস্কার করে গরুর খাবার দিয়ে যান পুকুরঘাটে। স্নান সেরে ঢোকেন ঠাকুর ঘরে। পুজা অর্চনা
সেরে তারপর শুরু করেন দিনের অন্যান্য কাজ। 


তার নিজের ভাষায়, “বড় বাড়ি বড় ঘর… ৫ তলা, ৭ তলা, ১০ তলা, শেষে চিত
হতে হবে গাছতলা। তলায় বসিয়ে রাখবে না। আমারে সে (শ্রষ্টা) বেশ শান্তিতে রেখেছে।“

 

সূত্রঃ ডিবিসি নিউজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026
  • রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    রাডারের একটি ভুল রিপোর্টে পারমাণবিক যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিলো

    06/03/2026
  • ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    ভাইরাল দাবি না বাস্তবতা — ফ্যাক্ট-চেক ছাড়া শেয়ার করলে কী ঝুঁকি

    04/03/2026

Search

Author Details

সাত্ত্বিক মহারাজ

“সাত্ত্বিক মহারাজ” একজন চিন্তাশীল বিশ্লেষক, যিনি জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সমকালীন বিশ্ব পরিস্থিতি এবং ধর্মীয় বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষক। নীতিবাক্য: “সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।” 📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (31)
  • বিশেষ-লেখা (266)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)

Archives

  • March 2026 (6)
  • February 2026 (54)
  • January 2026 (45)
  • December 2025 (40)
  • November 2025 (60)
  • October 2025 (47)
  • September 2025 (32)
  • August 2025 (39)
  • July 2025 (30)
  • June 2025 (80)
  • May 2025 (99)
  • April 2025 (65)
  • March 2025 (58)
  • February 2025 (27)
  • January 2025 (48)
  • December 2024 (43)
  • November 2024 (31)
  • October 2024 (7)
  • August 2024 (2)
  • July 2024 (5)
  • June 2024 (10)
  • May 2024 (12)
  • April 2024 (18)
  • March 2024 (15)
  • February 2024 (18)
  • January 2024 (20)
  • December 2023 (12)
  • November 2023 (16)
  • October 2023 (47)
  • September 2023 (24)
  • August 2023 (16)
  • April 2023 (3)
  • March 2023 (11)
  • July 2021 (1)

Tags

#যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #দক্ষিণ_এশিয়া Awami League bangladesh Bangladesh Politics Foreign Policy ICC india religion Sheikh Hasina অন্তর্বর্তী সরকার অপরিচিত ধর্মের আলোকে আওয়ামী লীগ আধুনিক সমাজ আধ্যাত্মিকতা ইতিহাস ইব্রাহিমীয় ইসলাম ইহুদিবাদ খ্রিষ্টধর্ম গণতন্ত্র তালমুদ তোরাহ ধর্ম ধর্মচিন্তা ধর্মবিশ্লেষণ ধর্মাচার ধর্মীয় ইতিহাস ধর্মীয় সহিংসতা নাগরিক জীবন নিরাপত্তা নির্বাচন ২০২৬ বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিবেক বিশ্ব ইতিহাস বিশ্ব ধর্ম মানবতাবাদ রহস্য রাজনীতি শান্তিবাদ শেখ হাসিনা সমসাময়িক বিশ্লেষণ সমাজ হালাখা •

About Us

সত্যবাণীঃ সংবাদ ও ধর্ম বিশ্লেষণ

সত্যবাণীঃ বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতি নিয়ে সংবাদভিত্তিক বিশ্লেষণ ও মতামত এবং ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ব্লগ। নীতিবাক্যঃ সত্য অন্বেষণে অনুসন্ধিৎসু। মিথ্যা বলি না। মিথ্যাবাদীকে বরদাস্ত করি না।

📩 যোগাযোগ: khanarsincere@gmail.com ব্লগ: সত্যবাণী ও সত্যকন্ঠ

Latest Articles

  • বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মুন্ডা (Munda) জনগোষ্ঠী

    09/03/2026
  • বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    বাংলাদেশের আদিবাসী সমাজ | মণিপুরী (Manipuri) জনগোষ্ঠী

    07/03/2026

Categories

  • Blog (21)
  • News (84)
  • Sports (1)
  • Technology (2)
  • আন্তর্জতিক (128)
  • জাতীয় (249)
  • ধর্ম (205)
  • প্রযুক্তি (26)
  • বাংলাদেশ (16)
  • বিনোদন (30)
  • বিবিধ (31)
  • বিশেষ-লেখা (266)
  • ভূ-রাজনীতি (48)
  • ভ্রমণ (41)
  • রম্য-রচনা (31)
  • রাজনীতি (44)
  • স্বাস্থ্যকথা (25)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Proudly Powered by WordPress | JetNews Magazine by CozyThemes.

Scroll to Top